ডিলিমিটেশন বিল পেশের আগে শুভেন্দুর সঙ্গে বৈঠকে শতাব্দী, সোমে ভুপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক
ডিলিমিটেশন বিল পেশের আগে শুভেন্দুর সঙ্গে বৈঠকে শতাব্দী, সোমে ভুপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক

ডিলিমিটেশন বিল পেশের আগে শুভেন্দুর সঙ্গে বৈঠকে শতাব্দী, সোমে ভুপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক

Bengal Liberty : সংসদে ডিলিমিটেশন বিল পেশের আগে কলকাতার পূর্ত দফতরের ময়দান টেন্টে শনিনার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। বৈঠকের কথা স্বীকার করলেও, কোনও রাজনৈতিক কথা হয়নি বলেই দাবি বীরভূমের সাংসদের। এই প্রসঙ্গে তিনি জানান, তাঁর এই সাক্ষাৎকার ছিল নেহাতই ব‍্যক্তিগত বিষয়ে। তাই এ বিষয়ে তিনি কিছুই বলবেন না।

আগামী সোমবার লোকসভায় পেশ হবে আসন পুর্নবিন‍্যস বিল। সেই কারণেই এই সাক্ষাৎকার নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, ডিলিমিটেশন বিল পাশের ক্ষেত্রে ২০ জন বিদ্রোহী সাংসদদের ভূমিকা কী হবে সেটা জানতেই কী শতাব্দী রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? জানা গিয়েছে, আগামী সোমবার রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা ভুপেন্দ্র যাদবের বাড়িতে এনসিপিআইয়ের মিটিং রয়েছে। সেই বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে এনসিপিআই সাংসদদের তরফে স্পিকারের কাছে নথি জমা পড়েছে। এখনও স্পিকারের তরফে এনসিপিআই সাংসদদের স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়নি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।