আফগানিস্তানের মাধ্যমিক বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের জেরে নিহত ৬ পড়ুয়া
আফগানিস্তানের মাধ্যমিক বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের জেরে নিহত ৬ পড়ুয়া

আফগানিস্তানের মাধ্যমিক বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের জেরে নিহত ৬ পড়ুয়া

Bengal Liberty : বোমা বিস্ফোরণের জেরে নিহত হল ৬ জন শিশু। শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে। বিস্ফোরণের জেরে মাধ্যমিক বিদ্যালয়টি পুরো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই ঘটনার জেরে এখনও কেউ গ্রেফতার হয়নি এবং এই ঘটনার দায় স্বীকার করেনি কেউ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার অনেকেই খনিতে কাজ করেন। তার জন্য ওই স্কুলের পাশে একটি বাড়িতে ডিনামাইট রাখা ছিল। তা ফেটে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। এ বিস্ফোরণের জেরে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে।


এই বিস্ফোরণের জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়নি, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এই জায়গাটি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। অভিযুক্তদের সন্ধানে জোরকদমে তল্লাশি শুরু করেছে পুলিশ। এর আগে আগস্টে কাবুলে একটি স্কুলে বিস্ফোরণের ঘটনায় ৪০ পড়ুয়ার মৃত্যু হয়েছিল। সেই বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এদিনের বিস্ফোরণের জেরে কুনার প্রদেশে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।