মায়ানমারে বিয়ের অনুষ্ঠানে এয়ারস্ট্রাইক সেনাবাহিনীর, নিহত ২০
মায়ানমারে বিয়ের অনুষ্ঠানে এয়ারস্ট্রাইক সেনাবাহিনীর, নিহত ২০

মায়ানমারে বিয়ের অনুষ্ঠানে এয়ারস্ট্রাইক সেনাবাহিনীর, নিহত ২০

Bengal Liberty : এবার এক বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক চালাল সেনাবাহিনী। এই ঘটনায় ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও অনেক। তাদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উত্তর-পূর্বাঞ্চলের মগ বাই জেলায়। আচমকাই বিয়ের অনুষ্ঠানে এয়ারস্ট্রাইক চালায় সেনাবাহিনী। মৃতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ঘটনায় যারা নিহত, তাদের মধ্যে বেশিরভাগই মহিলা। এই ঘটনার বিভিন্ন ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল। এর পাশাপাশি শনিবার পশ্চিম রাখাইনে পৃথক হামলায় মৃত্যু হয়েছে ১০ জনের।

সম্প্রতি, গণহত্যার ঘটনায় মায়ানমার সরকারকে দোষী সাব্যস্ত করেছে রাষ্ট্রসংঘের আদালত। গত বৃহস্পতিবার এই রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। উল্লেখ্য, গৃহযুদ্ধের জেরে গত কয়েক বছরে মায়ানমারে এক লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আতঙ্কে মানুষ সেখান থেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। সেখানে হিংসা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তা বেড়েই চলেছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।