Bengal Liberty : চিনের সাহায্য নিয়েই পাকিস্তানের মহাকাশ বিষয়ক উন্নতি হয়েছে। ভারতকেও এই ক্ষেত্রে উন্নতি করা প্রয়োজন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এমনই মনোভাব পোষণ করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রাহ্মনী।
সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে আকাশে কৃত্রিম উপগ্রহকে কাজে লাগিয়ে সীমান্ত এলাকায় নজরদারির প্রসঙ্গ তোলেন চিফ অফ ডিফেন্স স্টাফ। তাঁর মতে, ভারতের স্পেস নির্ভর সারভালেন্স প্রোগ্রামের কাজ চলছে। এর জন্য ২৬ হাজার ৯৬৮ কোটি টাকা ইতিমধ্যেই অনুমোদন হয়ে গিয়েছে। এই কাজের জন্য ৫২টি উপগ্রহ স্থাপন করা প্রয়োজন যার মাধ্যমে ভারতের সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা সম্ভব হবে।
গত বুধবার চিনের তরফে শেনঝাউ-২৪ নামে একটি স্পেসশিপ মহাকাশে ছাড়া হয়। যেখানে তিন জন মহাকাশচারী আছেন। তাদের মধ্যে পাকিস্তানের মহম্মদ জিশান আলি নামে একজন মহাকাশ্চারীও আছেন। এই প্রসঙ্গটি উত্থাপন করে চিফ অফ ডিফেন্স স্টাফ জানান, পাকিস্তান চিনের সাহায্য নিয়ে মহাকাশ ক্ষেত্রে অনেক উন্নতি করছে।
আরও খবর
আগামীদিনে তুরস্কের থেকেও সাহায্য পাওয়া যাবে। তাই আমাদেরও আকাশপথে নজরদারি বাড়াতে হবে। তাঁর মতে, চিনের অস্ত্রভাণ্ডারের সঙ্গে প্রতিযোগিতায় নেমে লাভ নেই। তার থেকেও প্রয়োজন প্রযুক্তিকে ব্যবহার করে আকাশপথে নজরদারিকে বাড়ানো। সেই সঙ্গে লেজার নির্ভর অস্ত ওপর জোর দেওয়া প্রয়োজন। ড্রোনকে রুখতে এই অস্ত্র কাজে লাগতে পারে। ইসরাইল এই ধরনের অস্ত্র ব্যবহার করতে শুরু করেছে। আমাদেরও উচিত এই ধরনের অস্ত্র ব্যবহার করা।


