Mithun on Mamata Banerjee & Bangladesh
Bengal Liberty Desk, ২৪ ডিসেম্বর, কলকাতা: ‘মনটা ভালো নেই’- বলে সভার শুরু! তারপরই একের পর এক বিস্ফোরক মন্তব্যে রাজ্য সরকারকে তুলোধনা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বর্তমান পরিস্থিতি নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্যে কার্যত রাজ্য সরকারকে তুলোধনা বিজেপি নেতার।
আজ, বুধবার হুগলির চন্দননগরের ‘পরিবর্তন সংকল্প সভায়’ উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এ দিনের সভায় বর্তমান বাংলাদেশের পরিস্থিতি থেকে শুরু করে প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ এমনকি সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়ার ঘটনা প্রসঙ্গেও একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি (Mithun on Mamata Banerjee & Bangladesh)। অভিনেতার স্পষ্ট জবাব, এই সরকার চাইছে পশ্চিমবঙ্গকে পশ্চিম-বাংলাদেশ বানাতে, তাই দুষ্কৃতীদের খোলা ছুট দিয়ে রেখেছে।
মিঠুনের বক্তব্য (Mithun on Mamata Banerjee & Bangladesh)
এদিন বক্তব্যের শুরুতেই বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন তিনি বলেন, “আজকে আমার মনটা ভালো নেই।” তারপরই শুরু করেন ব্যাটিং। তাঁর সংযোজন, “বাংলায় আছি, না বাংলাদেশে! ওপারে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এপারে মায়ের গান গাওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। এর কারণ, এখানকার সরকার ছুট দিয়ে রেখেছে, বলেছে যে যা খুশি করতে পারে, কেউ বাধা দেবে না!”

দীপু দাসের হত্যাকাণ্ড প্রসঙ্গ
সম্প্রতি বাংলাদেশের এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদের আঁচ এসে পড়েছে বাংলায়। দিকে দিকে বিক্ষোভ প্রদর্শন করছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। তবে বেকবাগানে হিন্দুত্ববাদী সংগঠন প্রতিবাদ-বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ প্রসঙ্গে নিন্দা প্রকাশ করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, “বাংলাদেশের ঘটনার প্রতিবাদও কি করা যাবে না বাংলায়? এখানেও পুলিশ দিয়ে হিন্দুদের মারা হচ্ছে।” রাজ্য সরকারকে হুঁশিয়ার দিয়ে অভিনেতার দাবি, যা মন চায় তাই করুন, কেউ আটকাবে না। আমরা বাংলাদেশে পক্ষে!
মিঠুনের হুঙ্কার
বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশের পর মিঠুনের হুঙ্কার, “যতদিন এই শরীরে এক বিন্দু রক্ত আছে, কেউ এই বাংলাকে বাংলাদেশ বানাতে পারবে না।” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অভিনেতা বলেন, “খুব তাড়াতাড়ি সময় বদলাবে।” সভার শেষে সমস্ত বিজেপি কর্মী সহ অ-রাজনৈতিক ব্যক্তি, সাধারণ মানুষ, সকলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা।
