Tollywood Celebrities Christmas Celebration
Bengal Liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: তারকাদের ঘরে বড়দিন মানেই আলো, কেক আর খানিকটা চমক। রাজ-শুভশ্রী থেকে সুদীপা-অগ্নিদেব বা কনীনিকা সবার বাড়িতেই চলছে উৎসবের প্রস্তুতি (Tollywood Celebrities Christmas)। আর ছোট্ট তারকা-সন্তানেরা? কেউ সান্তা সেজে মাতাবে, কেউ আবার গিফট চাওয়ার লম্বা তালিকা বানিয়েছে আগেই!
রাজ-শুভশ্রীর বাড়িতে ক্রিসমাসের প্রস্তুতি (Tollywood Celebrities Christmas)

ব্যস্ততার মাঝেই ঘরে ক্রিসমাস কারন এ বছর শুভশ্রীর ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তির দিন বড়দিনেই। পাশাপাশি রাজ ব্যস্ত ‘আবার প্রলয় ২’-এর শুটে। তবুও উৎসব থেমে নেই। নায়িকার পরিকল্পনা ঘরের এক কোণে ক্রিসমাস ট্রি, রঙিন লাইট, ছোট উপহারের বাক্স আর বড় সান্টা কাট-আউট। ইউভান-ইয়ালিনিকে সান্তা সাজানো হবে কি না? সে বিষয়ে বেশি কিছু জানাননি শুভশ্রী। তবে অতীতের ছবিই বলছে, এ বছরও পরিবারে লাল-সাদা থিম দেখা মিলতে পারে।
কনীনিকা-কিয়ার বাড়িতে ক্রিসমাসের প্রস্তুতি (Tollywood Celebrities Christmas)
মিতিন-মাসি রিলিজ ও রান্নাঘর শো এই দুই ব্যস্ততার মাঝেও মেয়েকে নিয়ে উৎসবের প্রস্তুতি চলছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে (Tollywood Celebrities Christmas)। কিয়া ইতিমধ্যেই ছোট ছোট ভিডিওতে ক্রিসমাস ক্যারোল পাঠাচ্ছে মাকে। বড়দিনের সকালে দুজন মিলে সাজাবে বড় ক্রিসমাস ট্রি, আলো জ্বলবে তাতে। প্রতি বছরের মতো এবারও থাকবে মায়ের হাতে বানানো চকোলেট কেক, তারপর স্বপরিবার বেরোনো আর খাওয়াদাওয়া এমনটাই জানা গিয়েছে অভিনেত্রীর তরফে।
সুদীপা-অগ্নিদেবর বাড়িতে ক্রিসমাসের প্রস্তুতি (Tollywood Celebrities Christmas)
বড় উপহার চাইছে আদিদেব! এমনটাই জানালেন মা সুদীপা। একসময় সান্তার কাছে খেলনা চাইত আদিদেব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে চাহিদাও। এবার চিঠিতে লিখেছে বড় বড় গিফট-লিস্ট আর তার দরুন বাবা-মা বড্ড চিন্তায়! পার্ক সার্কাসের বড়দিনের ঐতিহ্য এখনও বজায় রেখেছেন অগ্নিদেব-সুদীপা। সকালেই শাশুড়ির বাড়িতে জমজমাট খাওয়া-দাওয়া, তারপর শিশুদের হুল্লোড় (Tollywood Celebrities Christmas)। তবে একটাই মনখারাপ “আদি বড় হয়ে গিয়েছে, তাই তার সাইজের সান্তা পোশাক পাওয়া কঠিন!”
কেউ সাজবে সান্তা, কেউ খুঁজছে উপহার। ব্যস্ততার মাঝেও উৎসবের উচ্ছ্বাস একই। আলো ঝলমলে বাড়ি, কেক-পেস্ট্রি আর ছোটদের হাসিতে ভরপুর আজকের দিন। বড়দিন মানেই শুধু উৎসব নয় তারকাসন্তানদের কাছে গিফট পাওয়ায় দিন।

