TMC MP Kakoli Ghosh Dastidar
Bengal Liberty Desk, ২৭ ডিসেম্বর, কলকাতা: খসড়া তালিকায় নাম নেই। SIR-শুনানিতে ডাক পেলেন বারাসত লোকসভার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যেরা। কাকলির মা, ৯০ বছর বয়সি ইরা মিত্রকে শুনানির জন্য ডাকা হয়েছে। শুনানিতে ডাকা হয়েছে কাকলির দুই ছেলে, পেশায় চিকিৎসক বিশ্বনাথ দস্তিদার ও বৈদ্যনাথ দস্তিদারকে। কাকলির ছোট বোন পিয়ালি মিত্রকেও ডাকা হয়েছে শুনানির জন্য। সূত্রের খবর, শুনানির জন্য কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের ওই সদস্যদের বিডিও অফিসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খসড়া তালিকায় নাম না থাকা সত্ত্বেও কেন তাঁদের শুনানিতে ডাকা হল, যদিও সে বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও ব্যাখ্যা মেলেনি (Kakoli Ghosh Dastidar SIR hearing)।
কাকলির দুই ছেলে কলকাতার ভোটার। মা ও বোন উত্তর ২৪ পরগনায় ভোট দিয়ে এসেছেন বরাবর। মধ্যমগ্রামের দিগবেরিয়ায় ভোট দিয়ে এসেছেন তাঁরা। সেই মতো কাকলির দুই ছেলেকে কলকাতায় এবং মা ও বোনকে বারাসত ২ নম্বর ব্লকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। (SIR in Bengal)
সাংসদের দাবি (Kakoli Ghosh Dastidar SIR hearing)-

সাংসদের স্পষ্ট বক্তব্য, তিনি নিজের বুথেই ভোট দিয়ে আসছেন বরাবর, তার ছেলেরাও সুপ্রতিষ্ঠিত ডাক্তার, তার পরেও এরকম নির্দেশ এল কেন বা SIR এর খসড়া তালিকায় নাম এল না কেন? গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন কাকলি। তৃণমূল সাংসদের অভিযোগ (Kakoli Ghosh Dastidar SIR hearing), এতদিন ভোট দিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। এখন হঠাৎ ডাকা হয়েছে শুনানিতে। শাসকদলের জনপ্রতিনিধিদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, ‘যার নাম বাদ দিতে ইচ্ছে হচ্ছে, বাদ দিচ্ছে কমিশন।’
২০০৯ সাল থেকে লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর প্রশ্ন, যদি একজন সাংসদের পরিবারের সদস্যদের এভাবে শুনানিতে ডেকে পাঠানো হয়, তবে সাধারণ মানুষের ক্ষেত্রে কী পরিস্থিতি হতে পারে? SIR প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই গুরুতর সংশয় তৈরি হচ্ছে বলে দাবি সাংসদের (Kakoli Ghosh Dastidar SIR hearing)।
