Bangladesh political crisis 2026
Bengal liberty Desk, ২৭ ডিসেম্বর: গত ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা জুলাই আন্দোলনের প্রথম সারির অন্যতম নেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর পর থেকেই উত্তাল বাংলাদেশ (Bangladesh)। হাসিনা-বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ, উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবার হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। ওসমান হাদির হত্যাকাণ্ডে পুলিশের সক্রিয়তা চেয়ে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার রাতভর বিক্ষোভ অবস্থান হয় ঢাকায় (Bangladesh Hadi Murder Protest)। বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ডাক ইনকিলাব মঞ্চের। ‘আমরা সারারাত এখানে বসে থাকব। সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে। খুনিরা গ্রেফতার না হওয়া না পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে’, ঘোষণা ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের।

ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়েছে বলে দাবি করা হেয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমে। যার জেরে বাংলাদেশে শুরু হয়েছে রাতভর বিক্ষোভ। অবিলম্বে তাদের গ্রেফতারি দাবিতে শুক্রবার দুপুর থেকে ঢাকার শাহবাগে অবস্থান-বিক্ষোভ শুরু করেছে ইনকিলাব মঞ্চ (Bangladesh Hadi Murder Protest)। গতকাল, শুক্রবার রাতভর এই কর্মসূচি পর শনিবারও সারা দিন শাহবাগে অবস্থান করার কথা ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যেরা। ঘোষণা মত আজ, শনিবারও সারা দিন শাহবাগে অবস্থান করছে আন্দোলনকারীরা (Bangladesh Hadi Murder Protest)।
ঢাকার শাহবাগে বিক্ষোভ ইনকিলাব মঞ্চের (Bangladesh Hadi Murder Protest)

তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন পর্যন্ত যমুনা ঘেরাও করা করা হবে যদি হত্যাকারীদের গ্রেফতার না করা হয়। তাদের বক্তব্য, সরকারের উপদেষ্টাদের শাহবাগে তাঁদের সামনে উপস্থিত হতে হবে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। প্রয়োজনে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা(Bangladesh Hadi Murder Protest)।
হাদির হত্যাকারীদের গ্রেফতারির দাবিতে ইনকিলাব মঞ্চ এর আগেও অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছিল। সেই মতো শুক্রবার দুপুর থেকে ঢাকার শাহবাগে তারা বিক্ষোভ অবস্থানে বসে (Bangladesh Hadi Murder Protest)। বাংলাদেশের সাধারণ মানুষও অনেকে এই অবস্থানে যোগ দেন। অনেক নারী ও শিশুরাও বিক্ষোভে অংশ নেন। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “যত ক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী এবং এই হত্যায় জড়িত সকলকে গ্রেফতার না-করা হচ্ছে, আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ফিরে যাওয়ার সুযোগ নেই। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে। অবস্থান চলবে (Bangladesh Hadi Murder Protest)।”

