Neymar Injury
Bengal Liberty, ১৩ জুন ২০২৬ : রাত পোহালেই ভারতীয় সময় ভোর ৩:৩০ মিনিটে মাঠে নামছে পাঁচবারের(Neymar Injury) বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ গত বিশ্বকাপের চমক জাগানো শক্তিশালী দল মরক্কো। এই হাইভোল্টেজ ম্যাচটি দেখার জন্য ফুটবল অনুরাগীরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঠিক তখনই ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারকে নিয়ে তৈরি হলো চরম অনিশ্চয়তা।
নেইমারের চোট, চিন্তায় ব্রাজিল(Neymar Injury)
পায়ের কাফ মাসেলের (Calf Muscle) চোটের কারণে মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারছেন না নেইমার। গত বছর মে মাসে ব্রাজিলের ঘরোয়া লিগে খেলার সময় তিনি এই চোট পান। তারপর থেকে দীর্ঘদিন তিনি মাঠের বাইরে ছিলেন। দল ঘোষণার আগে থেকেই নেইমারের দলে থাকা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তবে ব্রাজিলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি শেষ পর্যন্ত নেইমারকে রেখেই ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন। কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অনুশীলনে থাকলেও বল পায়ে চেনা ছন্দে দেখা যায়নি এই তারকাকে। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমারের ছিটকে যাওয়া ব্রাজিল শিবিরের জন্য বড় ধাক্কা।


নেইমারের চোট প্রসঙ্গে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন: “পায়ের গ্রেড-২ কাফ মাসেলের চোটের কারণে নেইমার এখনো পুরোপুরি ফিট নন। যদিও তাঁকে ২৬ জনের স্কোয়াডে রাখা হয়েছে, তবে কোনো রকম ঝুঁকি না নিয়ে মেডিকেল স্টাফরা প্রথম ম্যাচে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশাবাদী, পরবর্তী ম্যাচের আগেই নেইমারকে প্রথম একাদশে পাওয়া যাবে।”
এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোর বিরুদ্ধে মাঠে নেমে নিজেদের নতুন যাত্রা শুরু করবে সাম্বার দেশ। নেইমারকে ছাড়া ব্রাজিলের আক্রমণভাগ কতটা ধারালো পারফর্ম করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।


