TMC Leader arrested
Bengal Liberty, ১৩ জুন :
তৃণমূলের ছত্রচ্ছায়ায় দিনের পর দিন চালিয়ে যাওয়া ত্রাস শেষমেশ ধূলিসাৎ (TMC Leader arrested)। তোলাবাজি, মহিলাদের শ্লীলতাহানি এবং এলাকায় লাগামহীন ‘দাদাগিরি’-র অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন নৈহাটির পুরপ্রধানের ছেলে তৃণমূল নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়। শনিবার সোদপুরের একটি আবাসন থেকে তাকে গ্রেফতারের পর ব্যারাকপুর আদালতে পেশ করার সময় প্রবল জনরোষের মুখে পড়ে ধৃত। থানা থেকে মুখ ঢেকে বের করার সময় অভিযুক্তকে লক্ষ্য করে ছোঁড়া হল একের পর এক ডিম, ক্ষুব্ধ মহিলাদের প্রবল আক্রোশ সামলাতে কার্যত হিমশিম খেতে হল পুলিশকে (TMC Leader arrested)।

শ্লীলতাহানি ,তোলাবাজি ও দাদাগিরির অভিযোগ (TMC Leader arrested)
দীর্ঘদিন ধরে নৈহাটি এলাকায় এই নেতার বিরুদ্ধে একপ্রকার নিজস্ব ‘হারমাদ বাহিনী’ চালানোর মারাত্মক অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, বাবার রাজনৈতিক পদের অপব্যবহার করে জমি দখল থেকে শুরু করে সাধারণ অটো-টোটো চালকদের কাছ থেকে জোরপূর্বক তোলা আদায় এবং মহিলাদের সম্মানহানি করতেন এই নেতা। ভয়ে কেউ পুলিশের দ্বারস্থ হওয়ার সাহস পেতেন না।
স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, শুধুমাত্র ‘পাকিস্তান মুর্দাবাদ’ লেখার অপরাধে অভিজিৎ ও তার দলবল তাকে রড ও চেইন দিয়ে মারধর করে। আহত অবস্থায় তাকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয় এবং তার বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। রাজ্যে এতদিন তৃণমূলের প্রভাবে এই সমস্ত নেতারা ধরাছোঁয়ার বাইরে ছিল। আজ অত্যাচারে কুঁকড়ে থাকা সাধারণ মানুষ তাদের জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন রাস্তায় নেমে।



