Hindu youth killed in Bangladesh
Bengal liberty Desk, ২৬ ডিসেম্বর, কলকাতা: বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনা থামছে কই (Hindu youth killed in Bangladesh)? আবারও সংখ্যালঘু হিন্দুকে হত্যার ঘটনা ঘটল প্রতিবেশী দেশে। বাংলাদেশের (Bangladesh) রাজবাড়ি জেলার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ঘিরে গণপিটুনিতে (Mob Lynching) মৃত্যু হয়েছে এক হিন্দু যুবকের। গত বুধবার গভীর রাতে পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃতের নাম অমৃত মণ্ডল (Amrit Mondal), স্থানীয়ভাবে যিনি ‘সম্রাট’ নামে পরিচিত ছিলেন।
ইউনুস সরকারের বক্তব্য (Hindu youth killed in Bangladesh)-
মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) অন্তর্বর্তী বাংলাদেশ সরকার এই ঘটনাকে দীপু দাস হত্যাকাণ্ডের (Dipu Chandra Das) ঘটনার সঙ্গে মেলাতে দেয়নি। বরং তাদের স্পষ্ট দাবি- এটি সাম্প্রদায়িক হামলা নয়। যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ ছিল বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, এই ঘটনাটি কোনও ধর্মীয় বিদ্বেষের কারণে ঘটেনি, বরং অমৃত মণ্ডল ও তাঁর দলের চাঁদাবাজি ও অপরাধমূলক কার্যকলাপ নিয়েই হামলা সংঘটিত হয়েছে। সরকার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছে এবং বলেছে, কোনও ধরনের বেআইনি কার্যকলাপ বা জনরোষ সহ্য করবে না (Hindu youth killed in Bangladesh)।
কে ছিলেন এই অমৃত মণ্ডল (Hindu youth killed in Bangladesh)?
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ বছর বয়সি অমৃত মণ্ডল দীর্ঘদিন ধরেই এলাকায় দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে পাংশা থানায় অন্তত দুটি মামলা ছিল, যার মধ্যে একটি খুনের মামলাও রয়েছে।
বাংলাদেশের প্রথম সারির বাংলা দৈনিকগুলির খবর অনুযায়ী, অমৃত নিজের নামেই একটি দল গড়ে তুলেছিলেন, যাদের বিরুদ্ধে ভয় দেখানো, চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কাজের একাধিক অভিযোগ রয়েছে। এই ঘটনায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী মহম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, সেলিমের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও (Hindu youth killed in Bangladesh)।
এই ঘটনার দিনই ঢাকায় আরেকটি হিংসাত্মক ঘটনার খবর সামনে এসেছে। রাজধানীর একটি ফ্লাইওভারের নীচে চায়ের দোকানে বসে থাকা এক যুবকের দিকে বোমা ছোড়া হলে তিনি গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয় (Hindu youth killed in Bangladesh)।
এর আগে বাংলাদেশের (Bangladesh) ময়মনসিংহে (Mymensingh) বছর সাতাশের দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটে! পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় হয় সর্বত্র। গত ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা জুলাই আন্দোলনের প্রথম সারির ছাত্র নেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটে বাংলাদেশে (Hindu youth killed in Bangladesh)। এই সব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।
