Bengal Liberty Kolkata, ২৩ ডিসেম্বর, কলকাতা: বাংলাদেশের উত্তেজনার আঁচ এসে পড়েছে ভারতেও। দু’দেশের সম্পর্কের টানাপড়েনের মধ্যেই পারদ আরও চড়ে বাংলাদেশে সংখ্যালঘু যুবক দীপু দাসকে নারকীয় হত্যাকাণ্ড এবং সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসার পর (Bangladesh Dipu’s murder Protest on India)। ভারতে তারই প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ চলছে।
দিল্লির বাংলাদেশি হাইকমিশনের বাইরে উত্তেজনা (Bangladesh Dipu’s murder Protest on India)
বাংলাদেশে দীপু দাস খুনের প্রতিবাদে দিল্লির বাংলাদেশি হাইকমিশনের বাইরে উত্তেজনা ছড়ায়।ব্যারিকেড ভেঙে ফেলে ভিএইচপি, বজরং দল! ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। উত্তেজিত জনতাকে রুখতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ‘ভারত মাতা কি জয়’, ‘ইউনুস সরকার হুঁশে আসো’ এবং ‘হিন্দু হত্যা বন্ধ করো’ – এই ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
দিল্লির এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল। অতঃপর বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা হয় হাইকমিশন চত্বর। চতুর্দিকে বসানো হয় পুলিশ ব্যারিকেড। এমনকি অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে থাকে হাইকমিশনের বাইরে। জমায়েতের মধ্যেই মুহাম্মদ ইউনূসের কুশপুতুলও পোড়ানো হয়।
আরও খবর

কলকাতায় উত্তেজনা
এদিন শুধুমাত্র দিল্লিতে নয় কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের অদূরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বেকবাগান এলাকা। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চ-সহ সঙ্ঘ পরিবারের একাধিক সংগঠনের ডাকে বাংলাদেশের উপদূতাবাস অভিযানে জড়ো হন অনেকে। কলকাতাতেও একই ভাবে পুলিশের ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুরু হয় ধস্তাধস্তি। লাঠি চার্জ শুরু করে পুলিশ। বিক্ষোভকে কেন্দ্র করে প্রবল যানজট সৃষ্টি হয়।
অন্যান্য জায়গায় বিক্ষোভ
এছাড়া ভোপালে বজরং দল এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে স্লোগান দেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। অসমেও দীপু দাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়। হায়দ্রাবাদের কোঠাপেট এলাকায় হিন্দু সংগঠনগুলোর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জ্বলছে গোটা বাংলাদেশ।ময়মনসিংহে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে। হামলা করা হয় প্রথম আলো এবং ডেলি স্টারের দপ্তরে। এই পরিস্থিতিতে দীপুর হত্যাকারীদের বিচারের দাবির পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের উপর আক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। অপরদিকে এদিন হত্যাকারীদের কঠোর শাস্তি ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে ভারতেরও দিকে দিকে জ্বলে ওঠে আগুন।
[embedyt] https://www.youtube.com/watch?v=Kw8cY6A-CkU[/embedyt]


