TMC vs election commision
Bengal Liberty: স্যার প্রক্রিয়ার শুনানিতে ডাক পেয়েছেন খণ্ডঘোষ বিধানসভার শাসক শিবিরের বিধায়ক নবীনচন্দ্র বাগের মা, ভাই বিপিন চন্দ্র বাগ ও ভাইয়ের স্ত্রী।
বিধয়কের বক্তব্য, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর মা এবং ভাইয়ের নাম খণ্ডঘোষ বিধানসভার ২৯ নম্বর বুথে ৪০৫ ও ৪০৬ নম্বর পার্টে রয়েছে। তাঁর আরও দাবি, খসড়া ভোটার তালিকাতে তাঁর নাম রয়েছে। তারপরেও নাকি শুনানির জন্য নোটিস এসেছে। এই প্রসঙ্গে নবীনচন্দ্র বাগের ভাইয়ের বক্তব্য, “আমি তৃণমূল বিধায়ক বলে কমিশন চাপে ফেলার চেষ্টা করছে।” অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে (SIR)।
শুভেন্দুর পাল্টা আক্রমণ (SIR)
তৃণমূল বিধায়কের তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। এ বিষয়ে দলের স্থানীয় নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই। তাঁর কথায়, “মানুষকে বিভ্রান্ত করতেই এ ধরনের বক্তব্য রাখা হচ্ছে। অনেক সময় নামের বানান সংক্রান্ত জটিলতার কারণেই এমন নোটিস আসে। ব্যক্তিগতভাবেও আমি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি SIR।”
