Chenab River Project India
Bengal Liberty Desk, ২৭ ডিসেম্বর কলকাতা: সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) নিয়ে টানাপড়েনের মাঝেই বড়সড় পদক্ষেপ করল নয়াদিল্লি। পাকিস্তানের সঙ্গে জলচুক্তি আপাতত স্থগিত, আর ঠিক এই পরিস্থিতির সুযোগেই জম্মু ও কাশ্মীরের চন্দ্রভাগা (Chenab) নদীর ওপর নতুন জলবিদ্যুৎ প্রকল্পে সবুজ সঙ্কেত দিল কেন্দ্র (Chenab River Project India)। পহেলগাঁও হামলার পর ভারতের এই কৌশলী অবস্থান ইসলামাবাদের ওপর চাপ আরও বাড়াবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
স্থগিত সিন্ধু চুক্তি, কৌশলী নয়াদিল্লি (Chenab River Project India)

১৯৬০ সালের সিন্ধু জলচুক্তির শর্ত অনুযায়ী, চন্দ্রভাগা (Chenab River Project India) নদীর জল ব্যবহারের অধিকার মূলত পাকিস্তান এর। কিন্তু সাম্প্রতিক পহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষাপটে ভারত সেই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। আর চুক্তি ঝুলে থাকার মাঝেই চন্দ্রভাগার (Chenab River Project India) বুকে একের পর এক ভারতীয় প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো কিশতওয়ারের নতুন বিদ্যুৎ প্রকল্পটি।
কী এই ‘দুলহস্তি স্টেজ-২’ প্রকল্প?
পরিবেশ মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি (EAC) তাদের ৪৫তম বৈঠকে কিশতওয়ারের ‘দুলহস্তি স্টেজ-২’ (Dulhasti Stage-II) জলবিদ্যুৎ প্রকল্পটির অনুমোদন দিয়েছে।
ক্ষমতা: ২৬০ মেগাওয়াট।
খরচ: প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,২০০ কোটি টাকা।
বর্তমান অবস্থা: পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র মেলার পর ইতিমধ্যেই প্রকল্পের জন্য একাধিক টেন্ডার জমা পড়েছে। শীঘ্রই যোগ্য সংস্থাকে কাজের বরাত দেওয়া হবে বলে খবর।
পাকিস্তানের চাপ বাড়ল কি (Chenab River Project India)?
বিশেষজ্ঞদের মতে, সিন্ধু অববাহিকায় ভারতের এই আগ্রাসী উন্নয়নমূলক কাজ পাকিস্তানের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। চুক্তি স্থগিত রেখে ভারত যেভাবে নিজেদের জলবিদ্যুৎ উৎপাদন পরিকাঠামো গড়ে তুলছে, তাতে চন্দ্রভাগার (Chenab River Project India) জলের ওপর পাকিস্তানের একচেটিয়া অধিকার কার্যত চ্যালেঞ্জের মুখে। দুলহস্তি স্টেজ-২ প্রকল্পে সিলমোহর দেওয়ার আগে কেন্দ্রীয় প্যানেলের বৈঠকেও ভারত-পাক জলচুক্তির বিষয়টি আলোচিত হয়, যা ইঙ্গিত দেয় যে নয়াদিল্লি প্রতিটি পদক্ষেপ অত্যন্ত মেপে ফেলছে।

