দিয়া জানা, Bengal Liberty: ৩ দিনের বঙ্গ সফরে এসে ১৫ বছরে তৃণমূলকে দূর্নীতি ইস্যুতে কোণঠাসা করলেন অমিত শাহ! লিস্ট ধরে-ধরে তৃণমুলের উন্নয়নের পাঁচালীকে কাউন্টার করতে তৎপর হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখা গেল, আমিত শাহর নামের তালিকায় উঠে এলো, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, কুণাল ঘোষ, চন্দ্রনাথ সিনহা-সহ প্রমুখ তৃণনেতার নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপো’ আখ্যা দিয়ে তাঁকে কাটমানির মূল কামাইকারী হিসাবেও চিহ্নিত করেছেন আমিত শাহ (Amit Shah on Corruption)।

ভোট স্ট্রাটেজিতে দুর্নীতি (Amit Shah on Corruption)
বঙ্গে কর্মীদের বৈঠকের পাশাপাশি ভোট স্ট্রাটেজিতে বাড়তি নজর রেখেছেন বিজেপির ‘চাণক্য’ (Amit Shah at Bengal)।
ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টানতে গিয়ে ঘর ছাড়া বিজেপি কর্মীদের প্রসঙ্গ এদিন আমিত শাহর মুখে শোনা যায়। তাঁর কথায়, ‘২০২১-এর পর রাজ্যে ৩০০ বিজেপি কর্মী খুন হয়েছেন। ৩০০০-এর মতো ঘরছাড়া।’ এই মর্মে উঠে আসে বিজেপি পরেশ পালের প্রসঙ্গও।
আরও খবর
সব শেষে স্পষ্ট হ’ল, তৃণমুল যেখানে উন্নয়নে পাঁচালী নিয়ে রাজ্যজুড়ে মাতামাতি করছে, তখন বিজেপি আপাতত নির্বাচনী লড়াইতে ঘাসফুল শিবিরের দূর্নীতি ইস্যুকে হাতিয়ার করতে প্রস্তুত।
[embedyt] https://www.youtube.com/watch?v=snFbn52Jg-8[/embedyt]


