Ashish Vidyarthi in road accident
Bengal Liberty , ৩ জানুয়ারি, কলকাতা: গুয়াহাটি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রূপালি বড়ুয়া। শুক্রবার রাতে ব্যক্তিগত গাড়িতে সফর করার সময় অসমের গীতানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে স্বস্তির খবর, দু’জনেই বর্তমানে সুস্থ রয়েছেন Ashish Vidyarthi।
ঠিক কী হয়েছিল? (Ashish Vidyarthi)
জানা গেছে, দীর্ঘ পথযাত্রার মাঝে হাইওয়ের ধারে একটি রেস্তরাঁয় খাবার খেতে নামেন দম্পতি। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আচমকাই তাঁদের ধাক্কা মারে। সংঘর্ষের জেরে রাস্তায় পড়ে যান আশিস ও রূপালি দু’জনেই। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
খবর পেয়ে গীতানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় জখম বাইকআরোহীকেও গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এখন কেমন আছেন সকলে? (Ashish Vidyarthi)
পরবর্তীতে সমাজমাধ্যমে নিজেই শারীরিক অবস্থার কথা জানান আশিস বিদ্যার্থী। অভিনেতা বলেন আঘাত গুরুতর নয়। তবে প্রাথমিকভাবে কিছু সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় রূপালিকে, তবে তিনিও এখন ভালো আছেন।
আশিসের কথায়, তাঁর সামান্য চোট লেগেছে, তবে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন। পাশাপাশি আহত বাইকআরোহীর চিকিৎসার বিষয়টি পুলিশ দেখভাল করছে বলেও জানান তিনি।
অপ্রত্যাশিত এই দুর্ঘটনার পরও দ্রুত সুস্থতার পথে থাকায় দম্পতির অনুরাগীদের মধ্যে স্বস্তি ফিরেছে Ashish Vidyarthi ।
