BJP state committee
Bengal Liberty Desk, ৭ জানুয়ারী, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে বড়সড় সাংগঠনিক রদবদল করল পশ্চিমবঙ্গ বিজেপি (BJP)। বুধবার রাজ্য কমিটির নতুন তালিকা প্রকাশ করে স্পষ্ট বার্তা দিল গেরুয়া শিবির,আগামী নির্বাচনে শক্ত ভিত তৈরি করতেই এই পুনর্গঠন (BJP state committee)।
রাজ্য কমিটির শীর্ষে কে? (BJP state committee)
নতুন কমিটির শীর্ষে রয়েছেন সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharyya) । তাঁর নেতৃত্বে অভিজ্ঞতা ও নতুন শক্তির সমন্বয়ে দলকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে বলে দাবি বিজেপি সূত্রের।

রাজ্য কমিটিতে ভাইস প্রেসিডেন্ট (Vice President)হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক(Nisith Pramanick), সাংসদ মনোজ টিগ্গা (Manoj Tigga) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) এবং সদ্য দলবদল করে বিজেপিতে আসা তাপস রায় (Tapash Roy)। দীর্ঘদিন দলের অন্দরে থাকা রাজু বন্দ্যোপাধ্যায়ও (Raju bandopadhyay) নতুন কমিটিতে জায়গা পেয়েছেন, যা সংগঠনের ভিত মজবুত করার ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কারা রয়েছে কমিটিতে? (BJP state committee)
সাধারণ সম্পাদক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan) এবং জ্যোতির্ময় সিং মাহাতো(Jyotirmay Singh Mahato)। সম্পাদকের দায়িত্বে আনা হয়েছে বিধায়ক শংকর ঘোষকে (Sankar ghosh)। বিজেপির বক্তব্য, সংগঠনের অভিজ্ঞ নেতৃত্ব ও মাঠে কাজ করা কর্মীদের মিলিয়েই এই টিম তৈরি করা হয়েছে।
রাজ্য কমিটির পাশাপাশি বিভিন্ন মোর্চার সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। এসটি মোর্চার দায়িত্ব পেয়েছেন সাংসদ খগেন মুর্মু (Khogen Murmu)। যুব মোর্চার নেতৃত্বে আনা হয়েছে ইন্দ্রনীল খাঁকে (Indraneel Khan)। মহিলা মোর্চার সভাপতি হয়েছেন ফাল্গুনী পাত্র, সংখ্যালঘু মোর্চার দায়িত্বে রয়েছেন আলি হোসেন।
উল্লেখযোগ্যভাবে, কয়েকজন বিধায়ক ও পরিচিত মুখ নতুন কমিটিতে স্থান পাননি। বিজেপি সূত্রে খবর, যাঁদের আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে, তাঁদের সংগঠনিক দায়িত্ব থেকে আপাতত সরিয়ে রাখার কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। সেই আবহেই সংগঠন ঢেলে সাজিয়ে নির্বাচনী প্রস্তুতিতে গতি আনতে চাইছে বঙ্গ বিজেপি। দলীয় নেতৃত্বের দাবি, নতুন রাজ্য কমিটি গঠনের মাধ্যমে দলের অন্দরের অসন্তোষ অনেকটাই প্রশমিত হবে এবং ২০২৬-এর লড়াইয়ে বিজেপি আরও সংগঠিতভাবে ময়দানে নামবে।
