Eastern Railway
Bengal Liberty: হঠাৎ ট্রেন বাতিলের জেরে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। তারকেশ্বর শাখায় (Tarakeswar) একাধিক পরিকাঠামোগত কাজের জন্য টানা তিনদিন লোকাল ট্রেন পরিষেবা (Local Train Service) ব্যাহত হচ্ছে। পূর্ব রেলওয়ের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার জেরেই বাতিল করা হয়েছে মোট ২০টি আপ ও ডাউন লোকাল ট্রেন।
নিত্যযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই এই হঠাৎ রেল পরিষেবা বিঘ্নে চরম সমস্যায় পড়েছেন। প্রশ্ন উঠছে, কবে স্বাভাবিক হবে লোকাল ট্রেন চলাচল?
কেন বাতিল লোকাল? (Eastern Railway)
পূর্ব রেলওয়ে সূত্রে খবর, তারকেশ্বর স্টেশনে (Tarakeswar station) নতুন ফুটওভার ব্রিজ বসানোর কাজের জন্য আগামী শনি ও রবিবার মধ্য রাত এবং রবি ও সোমবার মধ্য রাতে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। এছাড়াও আরামবাগ-মায়াপুর স্টেশন (Arambagh–Mayapur Section) এর মাঝে Limited Height Subway তৈরির কাজের জন্য শনিবার ও রবিবার মধ্য রাতে প্রায় ৮ ঘণ্টা ১৫ মিনিটের ব্লক নেওয়া হয় । এই কারণেই তারকেশ্বর শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাতিল ট্রেনের সূচি! (Eastern Railway)
১| শনিবার বাতিল হয়েছে ৩টি লোকাল ট্রেন
২| রবিবার বাতিল করা হয়েছে ১২টি লোকাল
৩| সোমবার বাতিল রয়েছে ৫টি লোকাল ট্রেন
তবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই তারকেশ্বর স্টেশন এলাকায় (Station Notice Board) টাঙিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।
বাতিল ট্রেনের তালিকা- (Eastern Railway)
শনিবার বাতিল:
৩৭৪২৪ — আরামবাগ–তারকেশ্বর লোকাল
৩৭৪২৩ — তারকেশ্বর–আরামবাগ লোকাল
৩৭৩৫১ — হাওড়া–তারকেশ্বর লোকাল
রবিবার বাতিল:
৩৭৩৭৩ — হাওড়া–গোঘাট লোকাল
৩৭৩৭৪ — গোঘাট–হাওড়া লোকাল
৩৭৪০১ — তারকেশ্বর–গোঘাট লোকাল
৩৭৪২১ — তারকেশ্বর–আরামবাগ লোকাল
৩৭৩৭২ — গোঘাট–তারকেশ্বর লোকাল
৩৭৩৫১ — হাওড়া–তারকেশ্বর লোকাল
৩৭৪০২ — গোঘাট–তারকেশ্বর লোকাল
৩৭৪২২ — আরামবাগ–তারকেশ্বর লোকাল
৩৭৩৭১ — হাওড়া–গোঘাট লোকাল
৩৭৩১২ — তারকেশ্বর–হাওড়া লোকাল
৩৭৪১৪ — তারকেশ্বর–শেওড়াফুলি লোকাল
৩৭৪১৩ — শেওড়াফুলি–তারকেশ্বর লোকাল
সোমবার বাতিল:
৩৭৩১২ — তারকেশ্বর–হাওড়া লোকাল
৩৭৪১৪ — তারকেশ্বর–শেওড়াফুলি লোকাল
৩৭৪১৩ — শেওড়াফুলি–তারকেশ্বর লোকাল
৩৭৪০১ — তারকেশ্বর–গোঘাট লোকাল
৩৭৪০২ — গোঘাট–তারকেশ্বর লোকাল
যাত্রী ভোগান্তি, কবে স্বাভাবিক হবে পরিষেবা? (Eastern Railway)
হঠাৎ এতগুলি লোকাল ট্রেন বাতিল (local train cancellation)-এর জেরে যাত্রীদের বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হচ্ছে। ভিড় বাড়ছে বাস ও অটোতে। যদিও পূর্ব রেলওয়ের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, নির্ধারিত কাজ শেষ হলেই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।
ততদিন পর্যন্ত যাত্রীদের আগাম ট্রেন সংক্রান্ত তথ্য দেখে যাত্রা করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ (Eastern Railway)।
