Actor jeet
Bengal Liberty, ২৯ এপ্রিল:
দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের মেজাজ জমজমাট Actor jeet। একদিকে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই তিলোত্তমার আকাশে একঝলক স্বস্তির হাওয়া। এই মনোরম আবহাওয়ার সদ্ব্যবহার করে সকালেই সপরিবারে ভোটকেন্দ্রে হাজির হলেন টলিউড সুপারস্টার জিৎ

সকাল সকাল শ্রী সারদা আশ্রম বুথে জিৎ Actor jeet
এদিন সকাল সকালই নিউ আলিপুরের শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ে ভোট দিতে পৌঁছান অভিনেতা। বরাবরই প্রচারের বাইরে থাকেন অভিনেতা। এদিন জিতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মোহনা মদনানি। ভোটের লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতেও দেখা যায় তাঁকে। উল্লেখ্য ভোট দিয়ে বুথ থেকে বের হতেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জয়ের পাল্লা কোন দিকে ভারী সেই কৌতুহলী প্রশ্নের জবাবে জিৎ কোনো বিতর্কে জড়াননি। বরং নিজের চিরচেনা ‘বস’ সুলভ ভঙ্গিতে মুচকি হেসে বলেন,“৪ তারিখে কী হচ্ছে দেখে নাও…”
