phase 2 elections
Bengal Liberty, ২৯ এপ্রিল:
প্রথম দফার সেই অবিশ্বাস্য ভোটদানের হারকে তাড়া করে দ্বিতীয় দফাতেও বাংলার মানুষ বুঝিয়ে দিলেন তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কতটা আস্থাশীল (phase 2 elections)। ভারতের নির্বাচন কমিশনের (ECI) আপ থেকে সন্ধ্যা ৬ টা র পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে ভোটদানের হার পৌঁছে গিয়েছে ৯১.৩১%-এ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, নদীয়া এবং কলকাতার মতো হাই-ভোল্টেজ এলাকায় আজ যা ঘটল, তাকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘গণতান্তিক বিপ্লব’ ছাড়া আর কিছুই বলতে পারছেন না।

রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটদানের হার বজায় রেখেছে পূর্ব বর্ধমান। অন্যদিকে শহর কলকাতা কিছুটা পিছিয়ে থাকলেও তার হারও গত নির্বাচনের তুলনায় যথেষ্ট বেশি।
পূর্ব বর্ধমান: ৯৩.৩৬% (শীর্ষে)
হুগলি: ৯১.৩৬%
দক্ষিণ ২৪ পরগনা: ৯১.২৮%
উত্তর ২৪ পরগনা: ৯১.২৬%
নদিয়া: ৯১.২৬%
হাওড়া: ৯০.৮২%
কলকাতা উত্তর: ৮৮.৮৭%
কলকাতা দক্ষিণ: ৮৭.১৬%

আজকের প্রখর রোদ উপেক্ষা করেও সকাল থেকেই বুথের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। কমিশনের কড়া নিরাপত্তা বেষ্টনী এবং কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সাধারণ ভোটারদের মনে অভয় জুগিয়েছে। বিশেষ করে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার স্পর্শকাতর এলাকাগুলোতে মানুষের নির্বিঘ্নে ভোট দিতে আসা এই বড় সাফল্যের অন্যতম কারণ। ২৯ এপ্রিলের এই পরিসংখ্যান বাংলার নির্বাচনী ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। ৯১.৩১ শতাংশের এই হার শুধু একটি সংখ্যা নয়, এটি সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। এখন দেখার, এই বিপুল জনসমর্থন কোন দিকে মোড় নেয়।
