Exit Poll Results
Bengal Liberty, ৩০ এপ্রিল :
২০২৬ বিধানসভা নির্বাচনের ভোটপর্ব শেষ হতেই সামনে এল বুথফেরত সমীক্ষার ফল (Exit Poll Results)। দুই দফার ভোটযুদ্ধ শেষ হতেই সামনে এসেছে ২৯৪ আসনের বিধানসভা লড়াই ঘিরে একাধিক বুথফেরত সমীক্ষা। যেখানে এবারের বিধানসভা নির্বাচনে বড়সড় রাজনৈতিক পালাবদলের ঘণ্টা বাজছে। অধিকাংশ সমীক্ষার সুর একটাই-এবার বাংলার মসনদে গেরুয়া ঝড়ের ইঙ্গিত স্পষ্ট, ক্ষমতার করিডরে এগিয়ে রয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে থাকলেও অনেকটাই পিছিয়ে পড়ার ছবি তৃণমূলের ক্ষেত্রে উঠে এসেছে এই সমীক্ষাগুলিতে। আর একদা শক্তিশালী বাম-কংগ্রেস শিবিরের অবস্থা আরও করুণ, খাতা খোলাই চাপ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। তবে বাংলার রাজনীতিতে বড়সড় পালাবদল শুধু সময়ের অপেক্ষা। এখন নজর একটাই-ফলাফলের দিন, যখন স্পষ্ট হবে বাংলার মানুষ কাকে দিলেন আসল জনাদেশ (Exit Poll Results)।

৪-মে ফলপ্রকাশ (Exit Poll Results)
পাঁচ রাজ্যের ভোটপর্ব শেষ, এবার নজর ফলাফলের দিকে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই দুই দফায় ভোট হয়েছে, বাকি চার রাজ্যে ভোট হয়েছে এক দফায়। আগামী ৪ মে, সোমবার একসঙ্গেই প্রকাশিত হবে পাঁচ রাজ্যের ফলাফল। তবে সকলের নজর পশ্চিমবঙ্গে। কারণ বাংলার মসনদে কে গড়বে সরকার, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। শাসক তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যেখানে কেউই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। তারপরও শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে ফলপ্রকাশের দিন। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক এগজিট পোলের রেজাল্ট।

এগজিট পোলের রেজাল্ট (Exit Poll Results)
চাণক্য স্ট্র্যাটেজিস
তৃণমূল: ১৩০–১৪০
বিজেপি: ১৫০–১৬০
কংগ্রেস: ০
বামফ্রন্ট: ০
অন্যান্য: ৬–১০
প্রজা পোল অ্যানালিটিক্স
বিজেপি: ১৭৮–২০৮
তৃণমূল: ৮৫–১১০
বামফ্রন্ট: ০
কংগ্রেস: ০
অন্যান্য: ০–৫
ম্যাট্রিজ
বিজেপি: ১৪৬–১৬১
তৃণমূল: ১২৫–১৪০
বামফ্রন্ট: ০
কংগ্রেস: ০
অন্যান্য: ৬–১০
পোল ডায়েরি
বিজেপি: ১৪২–১৭১
তৃণমূল: ৯৯–১২৭
কংগ্রেস: ৩–৫
অন্যান্য: ০–১

উল্লেখ্য, ২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১৫টি এবং প্রধান বিরোধী দল বিজেপি জিতেছিল ৭৭টি আসনে ৷ এছাড়া আইএসএফ এবং গোর্খা জনমুক্তি মোর্চা একটি করে আসনে জয়ী হয়েছিল। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিস্তৃত ও সংগঠিত প্রচার, অন্যদিকে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপির আগ্রাসী প্রচার, দুই পক্ষই সর্বশক্তি দিয়ে লড়াইয়ে নেমেছিল। পাশাপাশি বামফ্রন্টও তরুণ মুখদের সামনে এনে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছে। এখন দেখার, এই লড়াইয়ের চূড়ান্ত ফল কার ঝুলিতে যায়।
