Dev Subhashree reunion
Bengal Liberty , কলকাতা – এই প্রথমবার একসঙ্গে ফেসবুক লাইভে এলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি (Dev Subhashree reunion)। পর্দার মতোই লাইভেও (Dev Subhashree Live) ধরা পড়ল তাঁদের খুনসুটি, হাসি আর পুরনো দিনের রসায়ন। একে একে দর্শকদের সব প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের পুরোনো দিনের স্মৃতিচারণও করলেন দেব – শুভশ্রী (Dev Subhashree reunion) (Dev Subhashree Facebook Live)

কীভাবে তৈরি হল ‘দেশু ৭’?(Dev Subhashree reunion)
এই লাইভেই প্রথমবার প্রকাশ্যে আসে ৩১ ডিসেম্বর, ২০২৫-এর গল্প। দেব জানান, তিনি এমন কিছু করবেন যাতে কাউকে জবাবদিহি করতে না হয়। তাই সেই সিদ্ধান্ত থেকেই ৩১ ডিসেম্বর শুভশ্রীকে (Dev Subhashree reunion) ফোন করেন। তখন শুভশ্রী (Dev Subhashree reunion) স্বপরিবারে ছিলেন থাইল্যান্ডে।
দেব সোজাসাপটা প্রশ্ন করেন—একটা ছবি করছি, করবে? শুভশ্রী (Dev Subhashree reunion) পালটা জানতে চান, গল্প কী? দেবের উত্তর—গল্প নেই, পরিচালক আমি। আর তাতেই রাজি হয়ে যান শুভশ্রী (Dev Subhashree reunion)। শুধু একবার জিজ্ঞেস করেছিলেন, “তুমি ভাল পরিচালক তো?”
এদিন লাইভে যখন শুভশ্রীকে (Dev Subhashree reunion) প্রশ্ন করা হয় কেন সে রাজী হয়েছিল? সেই প্রশ্নে শুভশ্রী (Dev Subhashree reunion) নিজের স্টাইলেই উত্তর দেন। ‘ধুমকেতু’ রিলিজের পর দেব একবার বলেছিলেন, শুভশ্রী (Dev Subhashree reunion) খুব একটা ইনোসেন্ট নন। সেই কথাই ফিরিয়ে এনে অভিনেত্রী বলেন, “যখন নট সো ইনোসেন্ট ফেসের কাছে দেবের (Dev Subhashree reunion) ফোন এল, বুঝলাম বড় লড়াই সামনে। ভাবলাম, ওর পাশে দাঁড়াই।”(Desu 7 Movie)

অনির্বাণকে নিয়ে খোলা মঞ্চে বার্তা(Dev Subhashree reunion)
লাইভে উঠে আসে অনির্বাণ প্রসঙ্গও। দেব বলেন ,“আমি সবাইকে অনুরোধ করব আসুন একসঙ্গে কাজ করি। যাদের যাদের ব্যান করা হয়েছে, তাঁদের হয়ে ক্ষমা চাইছি। সবার কাজ করার অধিকার আছে। অনির্বাণকে (Anirban Bhattacharya) সুযোগ দেওয়া হোক।”
পার্টনারদের ধন্যবাদ জানালেন দেব – শুভশ্রী(Dev Subhashree reunion)
অপরদিকে দেব-শুভশ্রী (Dev Subhashree reunion) দু’জনেই পরিষ্কার করে দেন “আমরা পার্সোনাল জায়গায় ভালো আছি বলেই আবার একসঙ্গে কাজ করছি। আমাদের পাস্ট নিয়ে আর এগোতে চাই না। আমরা এগিয়ে গেছি আমাদের পার্টনারদের সাপোর্টে।” এবং নিজেরা নিজেদের পার্টনারদের ধন্যবাদ দিয়ে বলেন “ধন্যবাদ রুক্মিণী, রাজ তোমাদের জন্যই আজ আমরা একসঙ্গে কাজ করতে পারছি। এবং দর্শকদের অনুরোধ আমাদের যেভাবে সম্মান দেওয়া হচ্ছে, আমাদের পার্টনারদের আরও বেশি সম্মান দিন।”

টালিউড ইন্ডাস্ট্রিতে এই প্রথমবার(Dev Subhashree reunion)
এত কিছুর মধ্যে সব থেকে চমকপ্রদ বিষয় জানান দুজনে ছবির মুক্তির দিন ও টিকিট বুকিং নিয়ে। দেব ও শুভশ্রী (Dev Subhashree reunion) জানান, আগামী ১৬ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে ‘দেশু ৭’। শুধু তাই নয়, ছবির মুক্তির প্রায় দশ মাস আগেই শুরু হয়ে যাচ্ছে অগ্রিম টিকিট বুকিং( First Day First Show Ticket)। লাইভে জানানো হয়, আজ ১৯ জানুয়ারি দুপুর তিনটে থেকে ‘দেশু ৭’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো-এর টিকিট বুক করা যাবে বুক মাই শো (Book My show) তে।
সব মিলিয়ে বলা যায়, সময়ের সঙ্গে বদলে যাওয়া সম্পর্ক, পেশাদার পরিণতিবোধ এবং দর্শকের প্রতি দায়বদ্ধতাই আবার একসঙ্গে ফিরিয়ে এনেছে দেব–শুভশ্রী জুটিকে (Dev Subhashree reunion)। ‘দেশু ৭’ শুধু একটি ছবি নয়, বরং টলিউডে একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।
