Dev Anirban Bhattacharya movie news
Dev Anirban Bhattacharya movie news

শাসক-ঘনিষ্ঠ ফেডারেশনের ছায়ায় টলিউডে নতুন সংঘাত(Dev Anirban Bhattacharya movie news), দেবের সিদ্ধান্তে অস্বস্তিতে তৃণমূল বলয়

টলিপাড়ার অন্দরে ফের অস্বস্তি। আর তার কেন্দ্রে ফের সেই পুরনো অভিযোগ, শাসকদলের ঘনিষ্ঠ সংগঠনের দাপট। ফেডারেশন বনাম পরিচালক-শিল্পীদের দীর্ঘদিনের দ্বন্দ্বে নতুন করে আগুন জ্বালিয়েছে অনির্বাণ ভট্টাচার্যের(Dev Anirban Bhattacharya movie news) নাম, আর সেই আগুনে ঘি পড়েছে দেবের সম্ভাব্য সিদ্ধান্তে।

Dev Anirban Bhattacharya movie news
Dev Anirban Bhattacharya movie news

গত কয়েক মাস ধরে একের পর এক পডকাস্টে অনির্বাণ প্রকাশ্যে এনেছেন টলিউডের অদৃশ্য নিয়ন্ত্রণব্যবস্থার কথা। শুটিংয়ে বাধা, কাজ থেকে দূরে সরিয়ে দেওয়া, সংগঠনের চাপ সব মিলিয়ে তাঁর অভিযোগের তির বারবার গিয়ে ঠেকেছে শাসক-ঘনিষ্ঠ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)-এর দিকে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়া এবং মানহানির মামলা অনির্বাণের অবস্থানকে আরও স্পষ্ট করেছে অভিনেতা চাপের কাছে মাথা নত হবেন না।
তবে যেখানে বহু পরিচালক ও অভিনেতা সময়ের সঙ্গে সঙ্গে ‘সমঝোতা’ করে ফের ফেডারেশনের ছত্রছায়ায় কাজে ফিরেছেন, সেখানে অনির্বাণ(Dev Anirban Bhattacharya movie news) থেকেছেন অনড়। এই অবস্থানই তাঁকে শাসক বলয়ের অস্বস্তির কারণ করে তুলেছে। কারণ, ফেডারেশনকে ঘিরে দীর্ঘদিন ধরেই অভিযোগ এটি আদতে রাজনৈতিক ক্ষমতারই একটি সম্প্রসারিত রূপ।

Dev Anirban Bhattacharya movie news
(Dev Anirban Bhattacharya movie news)

এরই মাঝে টলিউডে জোর গুঞ্জন দেবের আসন্ন পুজোর ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণ ভট্টাচার্যকে(Dev Anirban Bhattacharya movie news)। দেবের ৫১তম ছবিতে, দেব–শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় জুটির সপ্তম প্রজেক্টে। এবং এই সিনেমায় অনির্বাণকে খলনায়কের ভূমিকায় ভাবা হচ্ছে বলেই খবর। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তবে তা নিছক কাস্টিং নয় বরং শাসক-ঘনিষ্ঠ ফেডারেশন ব্যবস্থার বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ। কারণ, ফেডারেশনের সঙ্গে প্রকাশ্য সংঘাতে থাকা এক শিল্পীকে নিজের ছবিতে নেওয়া মানে, তৃণমূল-ঘনিষ্ঠ সাংস্কৃতিক নিয়ন্ত্রণের বিরুদ্ধেই অবস্থান নেওয়া।

উল্লেখ্য এই প্রসঙ্গে দেবের তরফে কোনও মন্তব্য না মিললেও, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া“সময়ই সব প্রশ্নের জবাব দেবে” জল্পনাকে আরও উসকে দিয়েছে।

এর আগেও রাজনৈতিক সমীকরণকে পাত্তা না দিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করে দেব দেখিয়েছিলেন, তিনি দলীয় লাইন মানতে বাধ্য নন। এবারও কি সেই ‘ডোন্ট কেয়ার’ মনোভাবেই তিনি শাসক-ঘনিষ্ঠ ফেডারেশনকে(Dev Anirban Bhattacharya movie news) চ্যালেঞ্জ জানাতে চলেছেন? এই প্রশ্নই ঘুরছে টলিপাড়ার অন্দরে।

(Dev Anirban Bhattacharya movie news)
(Dev Anirban Bhattacharya movie news)

উল্লেখ্য দে–শু জুটি এবছর পুজোয় ফিরছে রোম্যান্টিক ছবিতে। পাশাপাশি ২০২৬ সালে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’, ‘টনিক ২’ ও ‘খাদান ২’ সহ একাধিক বড় প্রজেক্টের ঘোষণা রয়েছে। ঠিক এই সময়েই অনির্বাণকে(Dev Anirban Bhattacharya movie news) নিয়ে এই জল্পনা রাজনৈতিকভাবে আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

সব মিলিয়ে প্রশ্ন একটাই দেব কি সত্যিই শাসক-ঘনিষ্ঠ ফেডারেশনের চোখে চোখ রেখে অনির্বাণকে(Dev Anirban Bhattacharya movie news) ফিরিয়ে আনবেন? নাকি শেষ মুহূর্তে আবারও শিল্পীর স্বাধীনতার ওপর রাজনৈতিক সমীকরণই জয়ী হবে?
টলিউড আপাতত তাকিয়ে একটাই উত্তরের দিকে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury