Messi Kolkata incident
Bengal Liberty Desk , ১৯ জানুয়ারি , কলকাতা – যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি-ঘিরে বিশৃঙ্খলার (Messi Kolkata incident) ঘটনার প্রায় ৩৭ দিন পর স্বস্তি পেলেন আয়োজক শতদ্রু দত্ত। সোমবার বিধাননগর আদালত তাঁকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে (Messi Kolkata incident)। আদালতের নির্দেশ অনুযায়ী, ১০ হাজার টাকার বন্ডে তিনি মুক্তি পেয়েছেন (Messi Kolkata incident)। শুনানির সময় শতদ্রু দত্তের (Messi Kolkata incident) আইনজীবী আদালতে যুক্তি দেন, এই মামলার বর্তমান পর্যায়ে তদন্তে তেমন কোনও অগ্রগতি নেই। তাঁর মক্কেলকে জেল হেফাজতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পাশাপাশি যুবভারতীতে ভাঙচুর সংক্রান্ত মামলায় অভিযুক্ত অন্যদের জামিন দেওয়া হয়েছে—তাহলে শতদ্রুকে (Messi Kolkata incident) হেফাজতে রাখার যৌক্তিকতা কোথায়, সেই প্রশ্নও তোলা হয়।

শতদ্রুর আইনজীবীর মতামত (Messi Kolkata incident)
অন্যদিকে, সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে দাবি করেন, মামলার সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক শতদ্রু দত্তের (Messi Kolkata incident)অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর লিয়োনেল মেসির ভারত সফর (Messi Kolkata incident) ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাজার হাজার দর্শক টিকিট কেটেও মাঠে বসে ফুটবল তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।

শতদ্রুর অভিযোগ (Messi Kolkata incident)
মেসি মাঠে থাকাকালীন মূলত আয়োজক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মাঝেই সীমাবদ্ধ ছিলেন। পরে মাঠ ছাড়ার সময় দর্শকদের একাংশ বিক্ষোভে নেমে ভাঙচুর চালায়, বহু চেয়ার ভেঙে ফেলা হয়। এই ঘটনার পরেই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মেসির ভারত সফরের অন্যতম আয়োজক শতদ্রু দত্তকে (Messi Kolkata incident)। অবশেষে দীর্ঘ সময় জেলে থাকার পর আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন তিনি।
