Messi in Kolkata
Messi in Kolkata

Messi in Kolkata: যুবভারতীর তাণ্ডবে আরও একজন গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৬; আজ ঘটনাস্থলে সিট

Bengal Liberty Desk, ১৭ ডিসেম্বর কলকাতা: লিওনেল মেসির কলকাতা সফরকালে (Messi in Kolkata) যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan) বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় তদন্তকারী দল আরও একজনকে গ্রেফতার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা দাঁড়াল ৬।

কাকে গ্রেফতার করা হল যুবভারতীর ঘটনায়? (Messi in Kolkata)

গ্রেফতার হওয়া যুবকের নাম রূপক মণ্ডল। তদন্তকারীদের দাবি, ঘটনার দিন তিনি দর্শকাসনে উপস্থিত ছিলেন। কিন্তু মেসিকে দেখতে না পাওয়ার হতাশা থেকেই তিনি তাণ্ডবে যোগ দেন।

Messi in Kolkata
Messi in Kolkata

এদিকে, এই ঘটনার তদন্তে রাজ্য সরকার কর্তৃক গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের (SIT) সদস্যরা আজই যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuba Bharati Krirangan) পরিদর্শনে যাবেন। তাঁরা গোটা মাঠ ও পরিস্থিতি খতিয়ে দেখবেন। এই সিটের মধ্য় রয়েছেন ৪ জন IPS তদন্তকারী অফিসার। তাদের নাম পীযুষ পান্ডে, জাভেদ শামিম (ADG আইনশৃঙ্খলা), সুপ্রতিম সরকার (ADG দক্ষিণবঙ্গ), মুরলিধর (পুলিশ কমিশনার ব্যারাকপুর)

এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা এখন ৬। তদন্তকারী দল এই বিশৃঙ্খলা সৃষ্টির পিছনে থাকা প্রকৃত কারণ ও অন্যান্য যোগসূত্রগুলি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের (C. V. Ananda Bose) কাছে আর্জি জানিয়েছেন। তাঁর মূল দাবি, যেন এই ঘটনার নিরপেক্ষ ও প্রকৃত তদন্ত হয়। তাঁর দাবি রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি তদন্তকারী দল গঠন করা হোক। শুভেন্দুর মতে, কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) একজন বর্তমান বিচারপতির নেতৃত্বে যদি এই তদন্ত হয়, তবেই সাধারণ মানুষের হারানো আস্থা ফিরে আসবে।

[embedyt] https://www.youtube.com/watch?v=M5VtdAHdXa0[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury