Satadru Dutta on Messi Kolkata Chaos
Bengal Liberty Desk, ২০ ডিসেম্বর, কলকাতা: ১৩ ডিসেম্বর শহর কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বেনজির বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল,তার নেপথ্যে আসছে একের পর এক কর্মকাণ্ডের তথ্য। অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে ওই দিনই গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তারপর থেকেই টানা জেরার সমুক্ষিণ হতে হয়েছে তাকে। এদিন তদন্তকারীদের জেরার সামনে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন শতদ্রু দত্ত (Satadru Dutta on Messi Kolkata Chaos)।
শতদ্রুর বিস্ফোরক দাবি (Satadru Dutta on Messi Kolkata Chaos)
তদন্তকারীদের টানা জেরার শতদ্রু একের পর এক দাবি করেন। সূত্রের খবর, সূত্রের খবর, জেরায় শতদ্রু (Satadru Dutta) বলেছেন, “প্রথমে ১৫০ জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয়। পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটাকে তিনগুণ বাড়াতে হয়েছিল।” তিনি আরও জানান ইভেন্ট পরিচালনার জন্য তাঁর সংস্থার প্রায় ১৫০ জন কর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) আমন্ত্রিত প্রায় ৩০০ জন অনুষ্ঠানে হাজির ছিলেন।

তিনি আরও বলেন, “ভারত সফরের জন্য মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়। আর কর বাবদ ১১ কোটি টাকা দেওয়া হয়েছিল ভারত সরকারকে।” অর্থাৎ সব মিলিয়ে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে ৩০ শতাংশ টাকা আসে স্পনসরদের কাছ থেকে। বাকি ৩০ শতাংশ এসেছে টিকিট বিক্রি করে।
এছাড়া,পিঠে হাত দেওয়া বা জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি। বিদেশ থেকে আসা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানিয়েছিলেন। সূত্রের খবর, বারবার ঘোষণা করেও কোনও লাভ হয়নি বলেও জানান তিনি। বারবার ‘হাফ হাগ’ করা এবং অতিরিক্ত সেলফি তোলার চেষ্টা থেকেই মেসি ও তাঁর সঙ্গীরা বিরক্ত হন বলে জেরায় জানিয়েছেন শতদ্রু।
উল্লেখ্য, গত ১৩ ই ডিসেম্বর শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দর্শকদের অভিযোগ, যুবভারতীতে ঢোকার পর থেকেই মেসিকে ঘিরে ছিলেন ভিআইপিরা। যে কারণে মেসিকে দেখতে পাননি দর্শকরা। ক্ষোভে দর্শকরা ভাঙচুর চালায় স্টেডিয়ামে। ঘটনার পরই গ্রেফতার করা হয় মূল আয়োজক শতদ্রু দত্তকে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ক্রমাগত জেরা অব্যাহত আছে শতদ্রু দত্তের উপর।
