Subhashree-Rukmini Controversy
Bengal Liberty Desk, ২০ ডিসেম্বর, কলকাতা: শুভশ্রী গঙ্গোপাধ্যায় না কি রুক্মিণী মৈত্র-কে বেশি জনপ্রিয়?, কে কাকে অনুসরণ করছেন?, তা নিয়েই ফের উত্তাল নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় দুই অভিনেত্রীর অনুরাগীরা কার্যত দ্বিধাবিভক্ত। একই ধরনের মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। উঠছে প্রশ্ন-রুক্মিণীকে ‘কপি’ করছেন শুভশ্রী? (Subhasree-Rukmini Controversy)
টলিউডে তারকাদের সম্পর্ক বরাবরই জটিল। কখনও বন্ধুত্ব, কখনও ঠান্ডা যুদ্ধ-সবটাই চলে আলো আঁধারির মধ্যে। ক্যামেরার সামনে সৌহার্দ্য থাকলেও, বাস্তব সমীকরণ যে সবসময় মসৃণ হয়, তা নয়। সেই তালিকায় নতুন করে ফের শিরোনামে এলেন শুভশ্রী ও রুক্মিণী।
পুরনো সমীকরণ, নতুন বিতর্ক (Subhasree-Rukmini Controversy)
টলিউডে রাজ চক্রবর্তীর (Raj Chakroborty) দুই প্রাক্তন মিমি চক্রবর্তী (Mimi Chakroborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) বন্ধুত্ব বহুবার নজর কেড়েছে। আবার অন্যদিকে দেবের প্রাক্তন শুভশ্রী ও বর্তমান রুক্মিণীর (Rukhmini Maitra)সম্পর্ক নিয়ে আগেও নানা জল্পনা তৈরি হয়েছে। দুই নায়িকার মধ্যে ‘ঠান্ডা লড়াই’-এর ইঙ্গিত অতীতেও মিলেছে বলে দাবি নেটিজেনদের।

‘বিনোদিনী’ চরিত্র ঘিরেই কি নতুন জলঘোলা? (Subhasree-Rukmini Controversy)
এমনিতেই রুক্মিণীর পর এবার নটি বিনোদিনী চরিত্রে শুভশ্রীকে দেখা যাবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চর্চা তুঙ্গে। তার উপর সম্প্রতি দুই অভিনেত্রীর করা একই ধরনের মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। কার বক্তব্য বেশি গ্রহণযোগ্য, কে কাকে অনুসরণ করছেন-এই নিয়েই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ।
ফ্যান ওয়ারে বিভক্ত নেটদুনিয়া (Subhasree-Rukmini Controversy)
দেব-শুভশ্রী (Dev – Subhashree)হোক বা দেব-রুক্মিণী(Dev – Rukhmini),দুই শিবিরের অনুরাগীরাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। একপক্ষের দাবি, শুভশ্রী ইচ্ছাকৃতভাবে রুক্মিণীর পথ অনুসরণ করছেন। অন্যপক্ষের মতে, বিষয়টি সম্পূর্ণ কাকতালীয় এবং অযথা তুলনা করা হচ্ছে।
তবে এই বিতর্কে এখনও পর্যন্ত দুই অভিনেত্রীর কেউই প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে-এটা কি সত্যিই ‘কপি’ বিতর্ক, না কি শুধুই ফ্যানদের তৈরি নেটদুনিয়ার যুদ্ধ?
