Osman Hadi death
Bengal Liberty Desk, ২০ ডিসেম্বর, কলকাতা: দেশজুড়ে ছড়িয়ে পড়েছে শরিফ ওসমান হাদির (Osman Hadi death) মৃত্যুর শোক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই বিপ্লবী তরুণ নেতা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক ও সমবেদনা জানিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা।
এক নজরে দেখেনিন কোন তারকারা কী বললেন? (Osman Hadi death)
নুসরাত ইমরোজ তিশা, অভিনেত্রী (Nusrat Imroz Tisha): অভিনেত্রী ওসমান হাদির একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে শ্রদ্ধা জানিয়ে বলেন “শহীদ ওসমান বিন হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।”

আশফাক নিপুন, পরিচালক(Ashfaque Nipun): ওসমান হাদির প্রতি শ্রদ্ধা প্রকাশ করে আশফাক নিপুন লিখেছেন, “ওসমান হাদি, শান্তিতে ঘুমান। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন এবং আপনার পরিবার ও নবজাতককে শক্তি দিন। তারা হয়তো আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনার লড়াই থামানো যাবে না। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”
সিয়াম আহমেদ, অভিনেতা (Siam Ahmed): ওসমান হাদি ও তার শিশুপুত্রের একটি ছবি শেয়ার করে অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন “নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।”
আরশ খান, অভিনেতা(Arosh Khan): ক্ষমতা ও জীবনের মূল্য নিয়ে তরুণ অভিনেতা আরশ খান লিখেছেন “একটা একটা করে নিভে যাওয়া বাতিকে যে যাই পরিচয় দাও, সবাই দেশের অংশ ছিল। একদিন জিতে যাবে ক্ষমতা, কিন্তু দেখবে পৃথিবীটাই থেমে গেল।”
অভিনেত্রী রুকাইয়া জাহান (Rukaiya Jahan Chamak) চমক বলেন, “যে বাকস্বাধীনতার জন্য এত আন্দোলন, এত স্লোগান আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে? ভিন্নমত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? আজ হাদি, কাল কে?-এই প্রশ্নটা এখনই, নিজেদের ভেতরে ফিরে তাকিয়ে করার সময়।”
পিয়া জান্নাতুল,(Jannatul Ferdous Peya) : ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অভিনেত্রী লিখেছেন “এটা সত্যিই খুব কষ্টের আর একেবারেই মেনে নেওয়ার মতো না। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর তার শোকাহত পরিবারকে, বিশেষ করে তার ছোট্ট বাচ্চাকে ধৈর্য, শক্তি আর সান্ত্বনা দেন।”
জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান (Nasir Uddin Khan) লিখেছেন,“ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবার ও ছোট্ট শিশুপুত্র এই শোক কাটিয়ে উঠুক। দেশে শান্তি ফিরে আসুক।”
ওসমান হাদির আকস্মিক মৃত্যুতে শুধু সাধারণ মানুষ নয়, দেশের বিনোদন জগতের তারকারাও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাদের পোস্ট ও বার্তাগুলো দেশের তরুণ সমাজকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, সাহসী লড়াকুদের ত্যাগ ও তাদের আদর্শ কখনো ভুলে যাওয়ার নয়। দেশজুড়ে ছড়িয়ে থাকা শোক ও প্রতিবাদের মাঝে উদ্ভাসিত হচ্ছে এক নতুন সচেতনতা, যেখানে ন্যায় ও মানবিক মূল্যবোধের প্রতিফলন স্পষ্ট।
