Army officer complaint
Bengal Liberty: কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কেন্দ্রীয় তদন্তকারী আবার কখনও সেনা আধিকারিকদের সমালোচনা করেন। তবে এবার মমতার মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন ফোর্ট উইলিয়ামের (Fort William)দুই শীর্ষ সেনা জেনারেল।

ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের (Eastern Command) সদর দপ্তর কলকাতার বিজয় দুর্গ (Vijay Durga)। যা ফোর্ট উইলিয়াম নামে পরিচিত। ফোর্ট উইলিয়ামের এক সেনা আধিকারিককে ঘিরে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক একটি মন্তব্যকে নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন ইস্টার্ন কমান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের গত সপ্তাহে প্রকাশ্য বলেছিলেন, ‘ফোর্ট উইলিয়ামে কর্মরত এক সেনা অধিকর্তা বিজেপির হয়ে কাজ করছে’। এই মন্তব্যে বেজায় চোটে রয়েছেন সেনা আধিকারিকরা।
মমতার মন্তব্যে তীব্র আপত্তি
এর আগেও সেনাবাহিনীর জায়গায় তৃণমূলের মঞ্চ বাধাকে নিয়ে ভারতীয় সেনাবাহিনীর ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একাধিকবার ভারতীয় সেনাবাহিনীকে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির ঘনিষ্ঠ বলে মন্তব্য করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

তবে এবার মুখ্যমন্ত্রীর করা এই কটুক্তি লিখিত অভিযোগ পত্রে জমা দিয়ে রাজ্যপালকে জানিয়েছেন শীর্ষ আধিকারিকরা।বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবার জন্য রাজ্যপালের (C V Anand Bose) হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন ফোর্ট উইলিয়ামের সেনা আধিকারিকরা।
