Night firecracker restriction Kolkata
Bengal Liberty, Kolkata: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ সোমবার শবে বরাত(Night firecracker restriction Kolkata) উপলক্ষে বিশেষ নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনও ধরনের আতশবাজি ফাটানো যাবে না। এই নির্দেশ অমান্য করলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
দূষণ নিয়ন্ত্রণের মানদণ্ড মেনে বাজি ফাটাতে হবে (Night firecracker restriction Kolkata)
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আতশবাজি ব্যবহার করতে হবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মেনে। আদালতের স্পষ্ট অনুমোদন ছাড়া রাতভর বাজি ফাটানো চলবে না(Night firecracker restriction Kolkata)। পুলিশকে এ ক্ষেত্রে সরাসরি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে শহরের বাসিন্দাদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করা যায়।

রাজ্যে শবে বরাতের আগে অবাধ বাজির অভিযোগ (Night firecracker restriction Kolkata)
প্রতি বছর শবে বরাতের(Night firecracker restriction Kolkata) দিন এবং তার আগে ও পরে কলকাতার বিভিন্ন এলাকায় শব্দবাজির দৌরাত্ম্য লক্ষ্য করা যায়। অনেকেই অভিযোগ করছেন, রাতভর বাজি ফাটানো চলে, যেখানে প্রশাসনিক নজরদারি বা নিয়ন্ত্রণ খুবই সীমিত। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও, কিছু এলাকায় এখনও এই নিয়ম অমান্য করা হচ্ছে, যা অসুস্থ, বৃদ্ধ, শিশু ও পোষ্য প্রাণীদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
জনস্বার্থ মামলা ও আদালতের হস্তক্ষেপ (Night firecracker restriction Kolkata)
মামলাকারী সাগুফতা সুলেমান এই বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলার মাধ্যমে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেন শবে বরাতের(Night firecracker restriction Kolkata) রাতে ১০টার পর বাজি ফাটানো যাবে না। মামলাকারীর অভিযোগ, গত বছরও আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পার্ক স্ট্রিট ও রিপন স্ট্রিটে অবাধে বাজি ফাটানো হয়েছিল।

পুলিশের তৎপরতা ও কড়া নজরদারি (Night firecracker restriction Kolkata)
রাজ্যে বর্ষবরণ ও অন্যান্য উৎসবের সময় পুলিশের কড়া নজরদারি ছিল নজরকাড়া। বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এবারও শবে বরাতে(Night firecracker restriction Kolkata) আইনশৃঙ্খলা রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পুলিশ সক্রিয় ভূমিকা রাখবে এমনটাই জানাচ্ছে হাইকোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করলে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
হাইকোর্টের এই নির্দেশ শুধুই আইন মানার জন্য নয় এটি শহরের সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ ও পোষ্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কলকাতা পুলিশ এবার সর্তক ও তৎপর থাকবে, যাতে কেউও রাতভর বাজি ফাটিয়ে জনস্বাস্থ্য ও শান্তি বিপন্ন করতে না পারে।
