Kolkata Elite Party Political Buzz
Bengal Liberty, Kolkata: বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ যখন চরমে, তখন কলকাতার এক পার্টিতে দেখা গেল ভিন্ন রাজনৈতিক শিবিরের তিন পরিচিত মুখকে। আর সেই ছবিই এখন রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।
কলকাতার বুকে একটি অভিজাত পার্টি। সময় তখন রাত সাড়ে ন’টা। প্রথমে পার্টিতে পৌঁছন শতরূপ ঘোষ। রাজনৈতিক মহলে সকলেই জানেন, তাঁর শিবির লাল। অতিথিদের সঙ্গে গল্পে মেতে ছিলেন তিনি।
কিছু সময় পর সেখানে হাজির হন তৃণমূলের তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। রাজনৈতিকভাবে দু’জন দুই মেরুর হলেও, পার্টিতে দেখা যায় দু’জনেই স্বাভাবিকভাবেই উপস্থিত অতিথিদের সঙ্গে মিশে যাচ্ছেন। একসময় দেখা যায়, শতরূপ ও দেবাংশু প্রায় পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছেন। দু’জনের মুখেই ছিল হাসি তবে তা একে অপরের জন্য নয়, বরং উপস্থিত সুদীপা চট্টোপাধ্যায়ের জন্য।

কী ছিল পার্টির আসল কারণ?(Kolkata Elite Party Political Buzz)
জানা গিয়েছে, প্রযোজক-পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়েছিল। বাংলা চলচ্চিত্র জগতে তাঁর ৩৯ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সেলিব্রেশন ছিল। একইসঙ্গে তাঁর নতুন ছবি ‘চোর’-এর পোস্টার লঞ্চও হয় ওই পার্টিতে।
এই অনুষ্ঠানে সুদীপা চট্টোপাধ্যায়ের আমন্ত্রণেই উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য। সুদীপা নাকি দু’জনকেই নিজের ভাইয়ের মতো দেখেন। সেই কারণেই একসঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় তাঁদের।

চমক বাড়ালেন রুদ্রনীল (Kolkata Elite Party Political Buzz)
তবে চমক এখানেই শেষ নয়। রাত বাড়তেই হাতে ফুল নিয়ে পার্টিতে হাজির হন বিজেপি ঘনিষ্ঠ মুখ রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক মতাদর্শে তীব্র বিরোধ থাকলেও, বাংলা ছবির বিভিন্ন অনুষ্ঠানে শতরূপ ও রুদ্রনীলের সৌজন্য বিনিময় আগেও দেখা গেছে। এদিনও তার ব্যতিক্রম হয়নি।
ভোটের আগে বার্তা নাকি নিছক সৌজন্য?(Kolkata Elite Party Political Buzz)
যেহেতু বিধানসভা নির্বাচনের বছর, তাই এই পার্টিতে ভিন্ন রাজনৈতিক শিবিরের তিন পরিচিত মুখের উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে।
এটা কি শুধুই সামাজিক সৌজন্য, নাকি রাজনৈতিক সমীকরণের বাইরে ব্যক্তিগত সম্পর্কের বার্তা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
