Humayun Kabir's Babri Mosque
Humayun Kabir's Babri Mosque)

Humayun Kabir’s Babri Mosque: উচ্চমাধ্যমিকের কথা ভেবে বাবরি যাত্রার রুট বদল, পলাশি-ইটাহার কর্মসূচি স্থগিত

Bengal Liberty Desk:

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে ‘বাবরি যাত্রা’ (Babri Yatra) কর্মসূচিতে আংশিক রদবদল করলেন হুমায়ুন কবীর (Humayun Kabir’s Babri Mosque)। পলাশি থেকে ইটাহার (Palashi-Itahar) পর্যন্ত ঘোষিত পদযাত্রা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। তবে আগামীকাল, বৃহস্পতিবার পলাশি থেকে বেলডাঙা (Palashi-Beldanga) পর্যন্ত বাবরি যাত্রা অনুষ্ঠিত হবে- এমনটাই জানানো হয়েছে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির (Janata Unnayan Party) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের (Humayun Kabir) তরফে।

এদিন সকাল থেকেই মুর্শিদাবাদের বেলডাঙায় (Beldanga, Murshidabad) হুমায়ুন কবীরের বাবরি মসজিদ (Babri Mosque) নির্মাণকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা ছিল তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষা ও টানাপোড়েনের পর বুধবার সকালেই বেলডাঙায় বাবরি মসজিদের নির্মাণ পর্বের সূচনা হয়। সাত সকাল থেকে এলাকায় শুরু হয় সাজ সাজ রব। রেজিনগরে আয়োজন করা হয় ১২০০ কণ্ঠে কোরান পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা।

Humayun Kabir's Babri Mosque)
Humayun Kabir’s Babri Mosque

বেলডাঙায় বাবরি মসজিদ (Humayun Kabir’s Babri Mosque)

৬ ডিসেম্বর প্রথমবার বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। সে সময় তিনি দাবি করেন, মসজিদ তৈরির জন্য প্রয়োজনীয় জমিও প্রস্তুত রয়েছে। এই ঘোষণার পর থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে তাঁর দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। তবে সাসপেনশনেও নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি হুমায়ুন। আজ, বুধবার হুমায়ুন কবীর জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যেই বাবরি মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে।

Humayun Kabir's Babri Mosque)
Humayun Kabir’s Babri Mosque)

কর্মসূচির ফাঁকেই বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের (Humayun Kabir’s Babri Mosque)

এ দিনের কর্মসূচির ফাঁকেই বিস্ফোরক অভিযোগও করেন হুমায়ুন। তাঁর দাবি, তাঁর মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত করা হচ্ছে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে। বিষয়টি তিনি কোনওভাবেই মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। হুমায়ুনের ঘোষণা, আগামী ১৪ ফেব্রুয়ারি বহরমপুরে এসপি অফিস ঘেরাও করা হবে। ওই কর্মসূচিতে এক লক্ষ মানুষের জমায়েতের ডাক দিয়েছেন তিনি।

এতকিছুর মধ্যেই প্রথম ঘোষণাতেই রদবদল করলেন JUP এর প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। আগামীকাল, বাবরিযাত্রার রুট পরিবর্তন করে জানিয়েছেন পলাশি থেকে বেলডাঙা (Palashi-Beldanga) পর্যন্ত বাবরি যাত্রা অনুষ্ঠিত হবে। এখন সেদিকেই নজর থাকবে সকলের।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury