Hiran Chatterjee-Ritika Giri relationship
Hiran Chatterjee-Ritika Giri relationship

একুশে ভাইফোঁটা, পঁচিশে সাতপাকে বাঁধা! (Hiran Chatterjee-Ritika Giri relationship) হিরণ–ঋতিকা সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি প্রথম স্ত্রীর!

Bengal Lliberty Desk, ২৩ জানুয়ারি, কলকাতা: খড়্গপুরের বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee-Ritika Giri relationship) ব্যক্তিগত জীবন ঘিরে আবারও নতুন বিতর্ক। সদ্যবিবাহিতা ঋতিকা গিরির একটি পুরনো ছবি সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা (Hiran Chatterjee-Ritika Giri relationship)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ঋতিকা দাবি করেছিলেন, গত পাঁচ বছর ধরে তিনি হিরণের (Hiran Chatterjee-Ritika Giri relationship) সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সেই পোস্ট পরে মুছে ফেলা হয়। কিন্তু তারপরই সামনে আসে ২০২১ সালের একটি ছবি, যেখানে খড়্গপুরের বাড়িতে হিরণকে ভাইফোঁটা দিতে দেখা যায় ঋতিকাকে। বর্তমানে যিনি তাঁর স্ত্রী (Hiran Chatterjee-Ritika Giri relationship)।

এই ছবি ঘিরেই সম্পর্কের সময়কাল নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, যদি পাঁচ বছরের সম্পর্কের দাবি সত্যি হয়, তাহলে ওই সময় ভাইফোঁটার মতো একটি সামাজিক রীতিতে অংশ নেওয়ার ব্যাখ্যা কী? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে (Hiran Chatterjee-Ritika Giri relationship)।

অপরদিকে এই প্রসঙ্গে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা (Anindita Chatterjee) চট্টোপাধ্যায়ের বলেন, “যদি সম্পর্ক এত দিনের হয়, তাহলে ২০২১ সালে ভাইফোঁটা কীভাবে সম্ভব? ছবিটি দেখলেই বোঝা যায়, এটা হিরণের (Hiran Chatterjee-Ritika Giri relationship) খড়্গপুরের বাড়িতেই তোলা।” তিনি আরও বলেন, “দাদা হিসেবে ফোঁটা দিয়ে তাকেই পরে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা সামাজিকভাবেই অস্বস্তিকর। এই ছবি থেকেই পরিষ্কার, আমি যা বলছি তা মিথ্যে নয় (Hiran Chatterjee-Ritika Giri relationship)।”

অন্যদিকে, ঋতিকা গিরি (Hiran Chatterjee-Ritika Giri relationship) নিজের পোস্টে দাবি করেছিলেন, “এই বিয়ে নতুন নয়। আমরা বহুদিন ধরেই একসঙ্গে আছি। বিষয়টি অনিন্দিতা জানতেন। আমার প্রোফাইল সবসময়ই পাবলিক ছিল, কিছুই লুকোনো ছিল না।” তবে অনিন্দিতা এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছেন (Hiran Chatterjee-Ritika Giri relationship)। তাঁর বক্তব্য অনুযায়ী, শুধুমাত্র দাবি করলেই যথেষ্ট নয়, সম্পর্কের সময়কাল নিয়ে যেসব কথা বলা হচ্ছে তার আইনি ও সামাজিক ব্যাখ্যা থাকা দরকার (Hiran Chatterjee-Ritika Giri relationship)। এক সাক্ষাৎকারে অনিন্দিতা আরও অভিযোগ করেন, হিরণের একাধিক সম্পর্কের বিষয় তিনি আগেও লক্ষ্য করেছিলেন (Hiran Chatterjee-Ritika Giri relationship)।

এই সব বিতর্কের মাঝে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee-Ritika Giri relationship) এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। দ্বিতীয় বিয়ের ছবি সমাজমাধ্যম থেকে সরিয়ে ফেললেও ভাইফোঁটার ছবি বা ওঠা অভিযোগ নিয়ে তাঁর নীরবতাই এখন নতুন করে প্রশ্ন তুলছে বলে মত রাজনৈতিক ও বিনোদন মহলের (Hiran Chatterjee-Ritika Giri relationship)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury