ASHA Workers Protest
ASHA Workers Protest

ASHA Workers Protest: ধর্না উঠলেও কর্মবিরতি চলবে, বৃহস্পতিবার ‘ধিক্কার দিবস’-এর ডাক আশাকর্মীদের

Bengal Liberty, শর্বরী মুখার্জী, কলকাতা : স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে টানটান পরিস্থিতির মধ্যেই বুধবার রাতে অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন আশাকর্মীরা। তবে আন্দোলন থামছে না। আগামীকাল, বৃহস্পতিবার রাজ্যজুড়ে ‘ধিক্কার দিবস’ পালনের ডাক দিয়েছে আশাকর্মী সংগঠন(ASHA Workers Protest)। জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত ধিক্কার মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

ASHA Workers Protest
ASHA Workers Protest

আশাকর্মী সংগঠন সূত্রে জানা গেছে (ASHA Workers Protest):

বুধবার স্বাস্থ্য ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আশাকর্মীদের পক্ষ থেকে মাত্র পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়নিক নিগম। উপস্থিত ছিলেন কেবল স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা।বৈঠকে কর্তৃপক্ষের তরফে আশাকর্মীদের ধর্না প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। সেই প্রেক্ষিতেই অবরোধ ও অবস্থান তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, বৈঠকের ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন আশাকর্মীরা।

ASHA Workers Protest
ASHA Workers Protest

আশাকর্মীদের বক্তব্য(ASHA Workers Protest):

এই বৈঠকে তাঁদের মূল দাবিগুলি নিয়ে কোনও সদর্থক আশ্বাস মেলেনি। পাশাপাশি আন্দোলনের সময় আশাকর্মী ও তাঁদের পরিবারের উপর যে ভাবে পুলিশি হয়রানি ও চাপ সৃষ্টি করা হয়েছে, তারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। সংগঠনের এক নেত্রী জানান,
“আমরা এই বৈঠকে মোটেই সন্তুষ্ট নই। আমাদের উপর এবং আমাদের পরিবারের সদস্যদের উপর যে অত্যাচার চালানো হয়েছে, তার প্রতিবাদে আগামীকাল ধিক্কার দিবস পালন করা হবে।”

আশাকর্মী সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অবস্থান প্রত্যাহার করা হলেও কর্মবিরতি চলবে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় ও ব্লকে ব্লকে ধিক্কার মিছিল এবং প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হবে।

আন্দোলনকারীদের মতে, স্বাস্থ্য ভবনের শীর্ষস্তরের অনুপস্থিতি প্রমাণ করে সরকার আশাকর্মীদের দাবি গুরুত্ব দিতে চাইছে না। সেই কারণেই আন্দোলনের পরবর্তী ধাপে আরও বৃহত্তর কর্মসূচির পথে হাঁটছে আশাকর্মীরা।

ASHA Workers Protest
ASHA Workers Protest

[embedyt] https://www.youtube.com/watch?v=YoYIWIxidz0[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury