BJP Worker Returns Home
BJP Worker Returns Home

BJP Worker Returns Home: ৩৩ বছর পর নিজের ঘরে ফিরলেন ঘরছাড়া বিজেপি কর্মী, বরণ করলেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ২৬ মে: ১৯৯৩ সালে বিজেপির টিকিটে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ‘অপরাধে’ ঘরছাড়া হতে হয়েছিল বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র বোড়াকে (BJP Worker Returns Home)। দীর্ঘ সাড়ে তিন দশক পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে অবশেষে নিজের জন্মভিটেতে ফিরলেন তিনি। সোমবার সন্ধ্যায় আরামবাগ থেকে তাঁকে নিজের গ্রামে ফিরিয়ে আনা হয়। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া নিজে উপস্থিত থেকে তাঁকে বরণ করে নেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই বিজেপির আদর্শে অনুপ্রাণিত ছিলেন বিমল চন্দ্র বোড়া। ১৯৯৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। যদিও নির্বাচনে জয় পাননি, কিন্তু ভোট মিটতেই শুরু হয় রাজনৈতিক চাপ ও হুমকি। অভিযোগ, তৎকালীন শাসক দলের সন্ত্রাসের জেরে গ্রাম ছাড়তে বাধ্য হন বিমলবাবু।

BJP Worker Returns Home
BJP Worker Returns Home

৩৩ বছর পর জন্মভিটেতে ফিরলেন বিমল চন্দ্র বোড়া (BJP Worker Returns Home)

ঘরছাড়া হওয়ার পর দীর্ঘদিন ভবঘুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। পরে হুগলির আরামবাগের গোপীনাথপুর এলাকায় আশ্রয় নেন। প্রথমে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে কাজ শুরু করেন। ধীরে ধীরে সেখানেই সংসার পেতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বিয়ে করে নতুন জীবন গড়লেও নিজের গ্রামের টান কোনওদিন ভোলেননি বলে জানিয়েছেন তিনি।

বিমলবাবুর দাবি, ২০১১ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পরেও তিনি গ্রামে ফেরার সাহস পাননি। তাঁর কথায়, “প্রথমে বাম সন্ত্রাস, পরে তৃণমূলের সন্ত্রাসের কারণে এতদিন নিজের গ্রামে ফিরতে পারিনি। সবসময় একটা ভয় কাজ করত।”

সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি বদলেছে বলে দাবি বিজেপির। সেই আবহেই বিমল চন্দ্র বোড়ার সঙ্গে যোগাযোগ করেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। তাঁর উদ্যোগেই ঘরছাড়া ওই বিজেপি কর্মীকে পুনরায় নিজের গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

BJP Worker Returns Home
BJP Worker Returns Home

৩৩ বছরের অপেক্ষার অবসান কুশমুড়ি গ্রামে (BJP Worker Returns Home)

সোমবার সন্ধ্যায় বিমলবাবু যখন কুশমুড়ি গ্রামে পৌঁছন, তখন তাঁকে ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয়। দীর্ঘ ৩৩ বছর পর নিজের ভিটেমাটিতে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। চোখে জল নিয়ে বলেন, “নিজের গ্রামে ফিরতে কে না চায়! আজ এত বছর পর নিজের বাড়িতে ফিরে ভীষণ আনন্দ হচ্ছে। মনে হচ্ছে জীবনের বড় একটা শূন্যতা পূরণ হল।”

এ বিষয়ে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া বলেন, “বিমল চন্দ্র বোড়া আমাদের দলের একনিষ্ঠ কর্মী। শুধুমাত্র বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর কারণে তাঁকে দীর্ঘ ৩৩ বছর ঘরছাড়া হয়ে থাকতে হয়েছে। প্রথমে বাম সরকার, পরে তৃণমূল সরকারের আমলেও তিনি আতঙ্কে ফিরতে পারেননি। এখন পরিস্থিতি বদলেছে। তাই তাঁকে সম্মানের সঙ্গে নিজের গ্রামে ফিরিয়ে আনা হয়েছে।”

Advertisement
Advertisement

ঘটনাকে কেন্দ্র করে ইন্দাস এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসার এক করুণ উদাহরণ। যদিও এ বিষয়ে শাসকদলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury