Sashi Tharoor (Kerala local body polls 2025 results LIVE)
Sashi Tharoor (Kerala local body polls 2025 results LIVE)

Kerala local body polls 2025 results LIVE: তারুরের তিরুঅনন্তপুরমে এগিয়ে বিজেপি, বামেদের কিছুটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ

Bengal Liberty Desk, ১৩ ডিসেম্বর, কলকাতা: এবার কেরলে দু’দফায় মোট ১১৯৯টি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে ভোট হয়েছে। গত ৯ এবং ১১ ডিসেম্বর দু’দফায় কেরলের পঞ্চায়েত ও পুরভোট হয়েছিল। গণনা শুরু হয়েছে ১৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার সকাল থেকে।

কেরলে মাটিতে কে এগিয়ে? (Kerala local body polls 2025 results LIVE)

গত একবছর ধরে জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় কংগ্রেস সাংসদ শশী তারুরের (Shashi Tharoor) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দলের মিত্রতা। জল্পনা উড়িয়ে তারুরের কেন্দ্র অর্থাৎ কেরলের রাজধানী তিরুঅন্তপুরমের পুরসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ(UDF) এবং সিপিএম নিয়ন্ত্রিত এলডিএফ (LDF) জোটকে পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি (BJP)।

Kerala local body polls 2025 results
Kerala local body polls 2025 results

এবার কেরলে দু’দফায় মোট ১১৯৯টি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে ভোট হয়েছে। মোট আসন সংখ্যা ছিল ২৫ হাজার। কেরলে এবার দু’দফায় মোট ১১৯৯টি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে ভোট হয়েছে। তার মধ্যে রয়েছে ৬টি কর্পোরেশন, ৮৬টি পুরসভা, ১৪টি জেলা পরিষদ, ১৫২টি ব্লক পঞ্চায়েত এবং ৯৪১টি গ্রাম পঞ্চায়েত।

শনিবার সকাল থেকে গণনা শুরু হওয়ায় গণনার প্রাথমিক ফলাফল বলছে, বামেদের কিছুটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। বিজেপি এগিয়ে কেরলের রাজধানী তিরুঅন্তপুরমে, সেখানকার ১০৫টি আসনের মধ্যে এখনও পর্যন্ত বিজেপি ২২, বামজোট ১৬ এবং কংগ্রেস জোট ১১টিতে জিতেছে। কংগ্রেস নেতৃত্বাধীন জোট ছ’টি পুরনিগম, ৪৫টি পুরসভায় এগিয়ে রয়েছে। বামেরা ৩০টি পুরসভায়।\

[embedyt] https://www.youtube.com/watch?v=QLWhecq6PLQ[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury