TMC chargesheet
TMC chargesheet

TMC chargesheet : চার্জশিটের জবাব চার্জশিটে, অমিত শাহের পাল্টা জবাব দিতে গিয়ে একই কথার পুনরাবৃত্তি শাসকদলের

Bengal Liberty, ২৮ মার্চ :

শাসকদল তৃণমূল কংগ্রেস আর কিছু পারুক বা না পারুক, পাল্টা জবাব দিতে একদমই বেশি দেরি করে না। ২০২৬-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের (TMC chargesheet) আগে বঙ্গে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রণদেহী ভূমিকায় দেখা যায়। মোদির সেকেন্ড-ইন-কমান্ড প্রেস কনফারেন্সের মাধ্যমে তৃণমূলের দুর্নীতির চার্জশিট পেশ করেন। সিন্ডিকেট, মাফিয়ারাজ, গুন্ডারাজ থেকে মুক্তি, বালি, বাড়ি, শিক্ষা, চাকরি, নারী নিরাপত্তা, সব কিছু ফিরবে বিজেপি সরকার আসার পর-এমনই স্পষ্ট বার্তা দিয়ে গেলেন অমিত শাহ। ঘড়ির কাঁটা ঘুরতে না ঘুরতেই পাল্টা প্রেস কনফারেন্স করে চার্জশিট (TMC chargesheet) পেশ করলেন শাসক দলের দুই সাংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশিত চার্জশিটের জবাবে ‘মোটা ভাই, জবাব চাই’ শিরোনামে ১৫ পাতার পাল্টা চার্জশিট সামনে আনলেন ব্রাত্য বসু, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ।

TMC chargesheet
TMC chargesheet

কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টা চাল তৃণমূলের (TMC chargesheet)

আসন্ন বিধানসভার লড়াই যে এবার জমে উঠেছে তা রাজ্যের প্রধান দুই দলের তৎপরতা থেকেই স্পষ্ট। অমিত শাহের চার্জশিট পেশ করার কয়েক ঘণ্টার ব্যবধানে চার্জশিট পেশ করল তৃণমূল। জমির একটা কণা ছাড়তেও নারাজ উভয়পক্ষ। অমিত শাহের চাঁচাছোলা আক্রমণের জবাবে সাংবাদিক বৈঠক থেকে ব্রাত্য বসু কটাক্ষ করে কেন্দ্রের অভিযোগকে ‘চক্রান্ত’ আখ্যা দিয়ে বলেন, তৃণমূলকে কোণঠাসা করার যে চেষ্টা চলছে, তা ব্যর্থ হবে। তাঁর কথায়, “বিচারক এবং অভিযুক্ত যখন একই আসনে বসে, তখন যে পরিস্থিতি তৈরি হয়, আজকের এই চার্জশিট তারই প্রমাণ।” মহুয়া মৈত্রও আক্রমণাত্মক ভঙ্গিতে কটাক্ষ ছুঁড়ে দেন। তাঁর ভাষায়, “কোনও জোকার সিংহাসনে বসলেই রাজা হয় না, বরং প্রাসাদটাই সার্কাসে পরিণত হয়।”

TMC chargesheet
TMC chargesheet

তৃণমূলের চার্জশিট (TMC chargesheet)

তৃণমূলের পাল্টা চার্জশিটে মূল ফোকাস ছিল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, জল জীবন মিশন, স্বাস্থ্য খাতে বরাদ্দ- একাধিক প্রকল্পে অর্থ আটকে রাখার অভিযোগ তুলে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। গ্রামীণ পরিকাঠামো থেকে সামাজিক সুরক্ষা, প্রায় প্রতিটি ক্ষেত্রেই অর্থনৈতিক অবরোধের অভিযোগ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

নারী নিরাপত্তা বিষয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূল নেতারা। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে তাঁরা প্রশ্ন তোলেন—নারী সুরক্ষার প্রশ্নে কেন্দ্রের অবস্থান কতটা বিশ্বাসযোগ্য। পাশাপাশি অনুপ্রবেশকারী প্রসঙ্গেও কড়া জবাব দিয়ে ব্রাত্য বসু বলেন, জাতীয় নিরাপত্তার একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার জবাব এখনও দেশবাসী পায়নি অথচ বাংলাকে বারবার নিশানা করা হচ্ছে।

দিনের প্রথমার্ধে বিজেপির আক্রমণের পর বিকেলের এই পাল্টা চার্জশিট স্পষ্ট করে দিয়েছে, ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষ এখন চরমে। দুপক্ষই আর এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়।

TMC chargesheet
TMC chargesheet

দিশাহীন প্রেস কনফারেন্স (TMC chargesheet)

একদিকে বিজেপির তরফ থেকে ইতিবাচক বার্তা আসলেও শাসক দলের বক্তব্য শুধুমাত্র বিজেপির ছোঁড়া বান প্রতিরোধের চেষ্টা মাত্রই বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাংবাদিক বৈঠকের পরই প্রেস কনফারেন্স করলেন শাসক দলের দুই সাংসদ কীর্তি আজাদ ও মহুয়া মৈত্র, সঙ্গে দমদমের প্রার্থী ব্রাত্য বসু।

বাঙালিকে অপমান, এসআইআর বিজেপির চক্রান্ত, এগুলিই যে শাসক দলের ছাব্বিশের নির্বাচনের প্রধান হাতিয়ার তা আরও একবার স্পষ্ট। হারের গন্ধ টের পেয়েই কি পাল্টা জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল? প্রতি পদে পাল্টা জবাব ছাব্বিশের লড়াইকে আরও গুরুতর করে তুলেছে।

আরও পড়ুন : 

Amit Shah Chargesheet: চার্জশিটের মাধ্যমে দুর্নীতি ও তোষণের বিরুদ্ধে হুঙ্কার বিজেপির! নিউটাউন থেকে তৃণমূলের ১৫ বছরের শাসনের ‘ময়নাতদন্ত’ শাহের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury