Tamanna murder case
Tamanna murder case

Tamanna murder case: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তৎপর প্রশাসন, কালীগঞ্জ শিশু খুনে গ্রেফতার আরও ২

Bengal Liberty: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই শিশু কন্যা তামান্না খুনের ঘটনায় নতুন করে দুজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির ফলে শিশু খুনের ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩।

Advertisement
Advertisement

ঘটনার প্রেক্ষাপট ও পুলিশি তৎপরতা (Tamanna murder case)

কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূল সমর্থকদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের। এই মামলায় মোট ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও, এতদিন অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানার পুলিশ মুর্শিদাবাদে অভিযান চালিয়ে সাবির সেখ ও জিয়ারুল সেখ নামে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার স্বাস্থ্য পরীক্ষার পর তাদের আদালতে পেশ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর ভূমিকায় কৃতজ্ঞ মৃতার পরিবার (Tamanna murder case)

গতকালই তামান্নার মা তথা কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ঘটনার দ্রুত বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। মুখ্যমন্ত্রীর আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতারি হওয়ায় প্রশাসনিক তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। সাবিনা বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু এত দ্রুত পুলিশ অ্যাকশন নেবে ভাবিনি। প্রশাসনিক প্রধানের এমন তৎপরতা বাংলার মানুষ দীর্ঘদিন দেখেনি। আশা করছি আমার মেয়ে বিচার পাবে।”

দীর্ঘদিন ধরে অভিযুক্তরা পুলিশের নাগালের বাইরে থাকায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন মৃতার পরিবার। তবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই দ্রুত পদক্ষেপকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির অপেক্ষায় এখন স্থানীয় মানুষ।

আরও পড়ুনঃ মহিষাদলে শিশুকন্যাকে যৌন হেনস্থা, গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury