WWE
WWE

WWE: ওবা ফেমির জয়, ১০ বছর পর ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হল স্যামি জেইন!

Bengal Liberty

সৌদি আরবের রিয়াদ শহর(WWE) থেকেই অনুষ্ঠিত হল ১২তম নাইট অফ চ্যাম্পিয়ন্সের শো।
গোটা শোকে কেন্দ্র করেই দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা, উন্মাদনা লক্ষ করা গেছে।সবাইকে অবাক করে দিয়ে কিং অফ দ্য রিংয়ের মুকুট ওবা ফেমি খুব সহজেই জয় করে নিল। উল্টোদিকে শোয়ের মেইন ইভেন্টে ঘরের মাঠে প্রাক্তন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডসকে পিন করে নতুন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হলেন স্যামি জেইন।

Advertisement
Advertisement

ওবা ফেমি নতুন কিং অফ দ্য রিং(WWE)

নাইট অফ চ্যাম্পিয়ন্সের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ওবা ফেমি ও জে উসো। আর মাত্র ৭ মিনিট ৫৫ সেকেন্ডের মধ্যেই ওবার ফিনিশিং

WWE
WWE

মুভ ফল ফ্রম গ্রেস দেওয়ার পরেই খুব সহজেই কিং অফ দ্য রিংয়ের ফাইনাল জিতে নিল নাইজেরিয়ান জায়ান্ট ওবা ফেমি। এরপর কোন চ্যাম্পিয়নকে বেছে নেবে ওবা ফেমি, সেটাই দেখার বিষয়।

অসাধারণ ম্যাচে জয় পেল সেথ রলিন্স(WWE)

শোয়ের প্রথম মেইন ইভেন্টে স্টিল কেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল শিক্ষক ও ছাত্র সেথ রলিন্স বনাম ব্রন ব্রেকার। ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা চরমে উঠেছিল। শেষ অবধি স্মরণীয় ম্যাচে কেজের উপর থেকে কার্ব স্টম্প মুভ লাগিয়ে ম্যাচে জয়লাভ করে কিংবদন্তি সেথ রলিন্স। এরপরেও কি সামার স্ল্যামে দুজনের ফের ম্যাচ হবে, তা তো সময় বলবে।

Advertisement
Advertisement

স্যামি জেইন নতুন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন(WWE)

শোয়ের মেইন ইভেন্টে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ত্রিমুখী লড়াই হয়েছিল। সেখানে কোডি রোডস নিজের টাইটেল গুন্থার ও স্যামি জেইনের বিরুদ্ধে ডিফেন্ড করছিল। ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল নিজের ঘরের মাঠে স্যামি জেইন অনেকটাই সুবিধাজনক অবস্থায় ছিল। বহুবার কোডি রোডস জয় পেতে পেতে ম্যাচ হাত থেকে ফসকে গেল। অন্যদিকে গুন্থার চেষ্টা করলেও জয়ের ধারেকাছেও ছিল না।

WWE
WWE

শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তনে কোডি রোডস ক্রস রোডস মুভ দেওয়ার সময় স্যামি জেইন পিন করে নতুন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হল। অসাধারণ এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী রইল সৌদি আরবের রিয়াদ স্টেডিয়াম। ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতে নিল স্যামি জেইন। সামনেই সামার স্ল্যাম। এরপর আরও কী কী নতুন চমক অপেক্ষা করে আছে? সেই দিকেই নজর এখন রেসলিং সমর্থকদের।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury