WWE Raw Review
WWE Raw Review

WWE Raw Review: রোমানের প্রত্যাবর্তন ও ওবা ফেমির ফাইনালে প্রবেশ দিয়েই শেষ হলো আজকের ‘র’!

Bengal Liberty, ১৬ জুন ২০২৬ : আজকের ‘র’  মার্কিন যুক্তরাষ্ট্রের(WWE Raw Review) বাল্টিমোর শহর থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছিল। শো-এর শুরুতেই রিংয়ে আগমন ঘটে ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রোমান রেইন্সের, আর তার সঙ্গে ছিলেন জ্যাকব ফাতু ও উসোস (দ্য উসো ব্রাদার্স)। পুরোনো এই ঐতিহাসিক গ্রুপটিকে দীর্ঘদিন পর একসাথে দেখে দর্শকরা দারুণ আপ্লুত ও উচ্ছ্বসিত হয়েছেন।

WWE Raw Review
WWE Raw Review

চ্যাড গ্যাবলের জয়(WWE Raw Review)

একটি হাড্ডাহাড্ডি ম্যাচের পর ‘র’-এর রিংয়ে  রুসেভ  পরাজিত করে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন চ্যাড গ্যাবল। সিঙ্গেলস চ্যাম্পিয়ন হওয়ার তার এই দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণ হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

ওবা ফেমির রাজকীয় জয়(WWE Raw Review)

শো-এর মেইন ইভেন্টে নাইজেরিয়ান জায়ান্ট ওবা ফেমি, ডমিনিক মিস্টেরিওকে অনায়াসে হারিয়ে ‘কিং অব দ্য রিং’ টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেছেন। ডমিনিকের মতো চতুর প্রতিপক্ষকে যেভাবে তিনি পরাস্ত করলেন, তা সত্যিই প্রশংসনীয়। তবে এখন বড় প্রশ্ন হচ্ছে— ফাইনালে ওবার বিরুদ্ধে লড়বেন কে?
এই রোমাঞ্চকর প্রশ্ন আর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েই শেষ হলো আজকের ‘র’।

Advertisement
Advertisement

আরো পড়ুন:- Saudi Arabia vs Uruguay: চূড়ান্ত লড়াইয়ের পর ড্র দিয়ে শেষ হল সৌদি বনাম উরুগুয়ে ম্যাচ!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury