Dhulagarh Arrests Arms
Dhulagarh Arrests Arms

Dhulagarh Arrests Arms: বিহারের ভয়ঙ্কর গ্যাং হাওড়ায়! পুলিশের জালে ৬ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Bengal Liberty: হাওড়ার ধুলাগড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। গত ৫ আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার ধুলাগড় এলাকায় অভিযান চালায় পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ২৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ভিনরাজ্যে খুন, ডাকাতিসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

Advertisement
Advertisement

কলকাতা ও হাওড়ায় বড়সড় ডাকাতির পরিকল্পনা (Dhulagarh Arrests Arms)

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত কিষাণ কুমার সিং, বিশাল কুমার ও প্রিন্স কুমার জানিয়েছে, তারা গত ৪ আগস্ট ধুলাগড়ে এসে ডেরা বাঁধে। তাদের মূল উদ্দেশ্য ছিল হাওড়া বা কলকাতার বিভিন্ন এলাকায় বড় ধরনের ডাকাতি সংঘটিত করা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রের মূল পান্ডা প্রিন্স কুমারের বিরুদ্ধে বিহারের নালন্দায় একটি খুনের মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও বিহারের নালন্দা ও পাটনা জেলায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় এই গ্যাংয়ের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ।

Advertisement
Advertisement

পুলিশের তৎপরতায় বানচাল অপরাধের ছক (Dhulagarh Arrests Arms)

ধৃতদের পরিচয় যাচাই করে পুলিশ জানতে পেরেছে, তাদের মূল বাড়ি বিহারের বিভিন্ন জেলায় হলেও কয়েকজন কলকাতায় ভাড়া বাড়িতে থাকত। এই ঘটনায় সাঁকরাইল থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় ৬০৮/২৬ নম্বর মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। পাশাপাশি, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তাদের অপরাধচক্র কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/06/rg-kar-case-cbi/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury