Bengal Liberty: রাত পোহালেই দশমী। চার দিনের পুজো শেষে দেবী দুর্গাকে বিদায় জানাতে প্রস্তুত শহর। আর সেই আবহেই প্রতিমা নিরঞ্জন ঘিরে কলকাতার ঘাটে ঘাটে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।
চোরবাগান কাণ্ডের পর বাড়তি সতর্ক প্রশাসন
কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ও পুর কমিশনার স্মিতা পান্ডে উৎসবের প্রতিমা বিসর্জনের প্রস্তুতি পরিদর্শন করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের প্রস্তুতি ও পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের অংশ হিসেবে বাবুঘাট, বাজে কদমতলা-সহ কলকাতার গঙ্গাপাড়ের বিভিন্ন নিরঞ্জন ঘাট পরিদর্শন করেন তিনি।
দুর্গাপুজোর পর প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া যাতে সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব উপায়ে সম্পন্ন হয়, তা নিশ্চিত করাই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। বিসর্জন যাতে নির্বিঘ্নে হয় সেদিকে লক্ষ্য রেখে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা থেকে শুরু করে ঘাটের পরিকাঠামো— সব দিকেই নজর রাখা হচ্ছে। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর বিসর্জন পর্বে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ ও পুরসভা।
এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন আধিকারিকরাও।


