Bengal Liberty:
গুরু হরকৃষ্ণ সাহিব জির জন্মতিথি উপলক্ষে শুক্রবার সকালে ভবানীপুরের ঐতিহাসিক সন্ত কুটিয়া গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হরিশ মুখার্জি রোডে অবস্থিত এই গুরুদ্বারায় পৌঁছে বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। গুরু হরকৃষ্ণ সাহিব জির জন্মতিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি শিখ ধর্মের ঐতিহ্যবাহী পাগড়ি পরিধান করে গুরুদ্বারায় প্রণাম জানান মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari
আরও খবর
গুরু হরকৃষ্ণ সাহিব জির জন্মতিথি উপলক্ষে আয়োজিত বিশেষ ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সন্ত কুটিয়ায় তাঁর উপস্থিতি শুধু ধর্মীয় কর্মসূচিতেই সীমাবদ্ধ ছিল না। প্রার্থনা শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগও করেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, এর আগেও একাধিকবার তিনি এই গুরুদ্বারায় এসে প্রার্থনা করেছেন। ফলে ভবানীপুরের সন্ত কুটিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ভবানীপুরের গুরুদ্বারায় প্রার্থনা সেরে নবান্নের পথে মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, শুক্রবারের এই কর্মসূচির আগে অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি ভবানীপুরের সন্ত কুটিয়া গুরুদ্বারায় পৌঁছন। অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সেখান থেকে নবান্নের উদ্দেশে রওনা দেন তিনি।
Suvendu Adhikari
কলকাতার হরিশ মুখার্জি রোডে অবস্থিত সন্ত কুটিয়া গুরুদ্বারা পূর্ব ভারতের অন্যতম পরিচিত শিখ উপাসনালয়। বাবা বসন্ত সিং নোতা এই গুরুদ্বার প্রতিষ্ঠা করেন। শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব-এর প্রতি উৎসর্গীকৃত এই উপাসনালয় সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত।
Suvendu Adhikari
ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সন্ত কুটিয়ায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক পরিষেবাও পরিচালিত হয়। এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রয়েছে। গুরুদ্বারের সঙ্গে যুক্ত রয়েছে তেগ বাহাদুর নার্সিং হোম অ্যান্ড মেডিক্যাল রিসার্চ সেন্টার। নিয়মিত স্বাস্থ্য পরিষেবা, সমাজকল্যাণমূলক কর্মসূচি এবং মানবসেবামূলক নানা উদ্যোগও পরিচালিত হয় এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে।
Suvendu Adhikari

এদিন গুরু হরকৃষ্ণ সাহিব জির জন্মতিথিতে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি গুরুদ্বারের উন্নয়নে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ দামেস্কে মিনিবাসে বোমা বিস্ফোরণ, নিহত ২


