TMC leader attacked
TMC leader attacked

TMC leader attacked: হাওড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে ‘ডিম ছোড়া’, ক্ষোভে উত্তাল এলাকা

​Bengal Liberty : হাওড়ার বালি এলাকায় জনরোষের মুখে পড়লেন তৃণমূল নেতা ও বালির প্রাক্তন ব্লক সভাপতি অভিজিৎ গাঙ্গুলী ওরফে সীতানাথ। শুক্রবার সকালে তাঁর বাড়ির সামনেই একদল মানুষ তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুঁড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Advertisement
Advertisement

​কী ঘটেছিল? (TMC leader attacked)

বালিখাল সংলগ্ন এন পাল লেন এলাকায় তৃণমূল নেতার বাড়ির সামনে শুক্রবার সকালে হঠাৎই কিছু মানুষ জড়ো হন। অভিজিৎ গাঙ্গুলী বাড়ি থেকে বেরোতেই বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে শুরু করেন। আচমকা এই পরিস্থিতির মুখে পড়ে প্রাণ বাঁচাতে তিনি তড়িঘড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়েন এবং গ্রিলের দরজায় তালা লাগিয়ে দেন।

advertisement
advertisement

​বিক্ষোভের কারণ (TMC leader attacked)

স্থানীয় সূত্রে খবর, ধৃত নেতা হাওড়া জেলা সদর যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি কৈলাস মিশ্রের ঘনিষ্ঠ ছিলেন। এলাকার মানুষের অভিযোগ, তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই দুর্নীতির প্রতিবাদ জানাতেই এলাকাবাসী একত্রিত হয়ে তাঁর ওপর এই ‘ডিম থেরাপি’ চালিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুক্ষণ চরম উত্তেজনা বজায় ছিল। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুনঃ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, অধীর রঞ্জন চৌধুরীর একাধিক দাবি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury