Census
জানুয়ারি থেকে শুরু জনগণনার দ্বিতীয় পর্যায়, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত

জানুয়ারি থেকে শুরু জনগণনার দ্বিতীয় পর্যায়, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত

Bengal Liberty : দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের জনগণনার প্রক্রিয়া শুরু হবে জানুয়ারি থেকে। আগামী ১০ জানুয়ারি থেকে সারা দেশ জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে। এরপর বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরা জনগণনার কাজ শুরু করবেন আগামী ২৫ জানুয়ারি থেকে। এই প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

দ্বিতীয় পর্যায়ের এই জনগণনা প্রক্রিয়ায় যারা বাড়ি বাড়ি যাবেন, তাঁদের কাছে ৪০টি প্রশ্নের একটি প্রশ্নাবলী থাকবে। এই ৪০টি প্রশ্নের মধ্যে ১৩টিই নতুন। বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করবেন এনুমারেটররা। ১৩টি যে নতুন প্রশ্ন করা হবে, তারমধ্যে রয়েছে জাতিসত্ত্বার পরিচয় অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি তপসিলী জাতি ও উপজাতিভুক্ত কিনা, ধর্মীয় পরিচয়, মা বাবার জন্মস্থান, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, স্ত্রীর নাম, নাগরিকত্বের পরিচয়, স্থায়ী ঠিকানা, করোনার ভ্যাকসিন কোথা থেকে নেওয়া হয়েছিল, পাসপোর্ট নম্বর, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল, আধার ও ভোটার আই কার্ড নম্বর। জনগণনার সময় এই প্রথম এই সব তথ্য জিজ্ঞাসা করা হবে।

উত্তর প্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে ১৬ নভেম্বর থেকে এই জনগণনার কাজ শুরু হবে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। তবে এই চার রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। তবে গোটা দেশ জুড়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে এই কাজ চলবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।