Cockroach Janta Party
Cockroach Janta Party

Cockroach Janta Party: দাবিতে অনড় সিজেপি! শনিবার পর্যন্ত সময় নিল কেন্দ্র

Bengal Liberty

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার দাবিতে আন্দোলনে অনড় ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party)। শুক্রবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছে সংগঠনটি।

Cockroach Janta Party
Cockroach Janta Party

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা Cockroach Janta Party

নয়া দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে CJP-র মুখ্য মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কার বৈঠক হয়। বৈঠক শেষে আশুতোষ রাঙ্কা জানান, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে তারা অনড়। পাশাপাশি, NEET পরীক্ষার্থী আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR ও অন্যান্য মামলা প্রত্যাহারের দাবিতে সরকার নীতিগতভাবে সম্মতি জানিয়েছে বলেও দাবি করেন তিনি।

Cockroach Janta Party
Cockroach Janta Party

CJP সূত্রে দাবি, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং পরীক্ষা দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাবের পরই তারা আলোচনায় বসতে রাজি হয়। তবে সংগঠনের স্পষ্ট বক্তব্য, তাদের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ।

Advertisement
Advertisement

এই বৈঠকের আগে ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। NEET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা ও সংস্কারের দাবিতে কেন্দ্রের লিখিত আশ্বাস পাওয়ার পর মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন প্রত্যাহার করেন তিনি। ওয়াংচুক জানান, মৌখিক আশ্বাসে তিনি সন্তুষ্ট ছিলেন না, লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরই অনশন ভাঙার সিদ্ধান্ত নেন।

Advertisement
Advertisement

এদিকে, শুক্রবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (সাবেক টুইটার)-এ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, প্রশ্নফাঁস-সহ শিক্ষা সংক্রান্ত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের একটি বিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আনা হবে। প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলিকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পোস্টে তিনি লেখেন, “আগামীকালের ক্যাবিনেটে প্রশ্নফাঁস রুখতে আরও কড়া পদক্ষেপ আসছে।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury