Delhi Protest
Delhi Protest

দিলিতে ককরোচদের বিক্ষোভে বন্ধ নেট, ট্রেন, ভোগান্তির শিকার যাত্রীরা

Bengal liberty : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের আবহে দিল্লিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ। বহু এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে আর্থিক লেনদেন সহ বিভিন্ন পরিষেবা পেতে রীতিমতো সমস্যার মুখে পড়তে হয়েছে রেল যাত্রীদের। অনেকেই স্টেশনে গিয়ে চরম সমস্যার মুখে পড়েছেন।
২৩ বছর বয়সি অভিনব নয়াদিল্লি রেল স্টেশনে এসেছিলেন ট্রেন ধরতে। তিনি তার মানিব্যাগ ফেলে এসেছিলেন। স্টেশনে এসে পানীয় কিনতে তিনি একটি দোকানে যান। সেখানে ইউপিআইয়ের মাধ্যমে টাকা মেটাতে যান। কিন্তু টাকা মেটাতে গিয়ে তিনি দেখেন, ইন্টারনেট কাজ করছে না। ফলে তাঁর পক্ষে টাকা মেটানো সম্ভব হয়নি। কিছুক্ষণ পর অভিনব শুনতে পান, যে ট্রেনটা ধরার জন্য তিনি স্টেশনে এসেছিলেন, সেই ট্রেনটাকে বাতিল করা হয়েছে।


শুধু অভিনব নন, আরও অনেকেই এই সমস্যার মধ্যে পড়েছেন। প্রায় কয়েকশো যাত্রীকে নিউদিল্লি স্টেশন ও হজরত নিজামুদ্দিন স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। ফলে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে সকলকে। ভুক্তভুগী যাত্রীদের অনেকের বক্তব্য, ট্রেন বাতিলের বিষয়টি অনেকেই জানতেন না। আগে থেকে জানানোও হয়নি। ফলে এখন তাঁরা আতান্তরে পড়েছেন। নয়াদিল্লি রেল স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, সারাদিনে ১৭০টি ট্রেনকে নয়াদিল্লি স্টেশনে বাতিল করা হয়েছে। অনেকেরই আশঙ্কা, এভাবে যদি ট্রেন বাতিল, নেট পরিষেবা বন্ধ থাকে, তাহলে কী মানুষ তার পরিষেবাগুলি পাবেন?

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।