Narendra Modi Image
Narendra Modi Image

Narendra Modi Image : পুরনো বিষ নতুন মোড়কে! প্রমাণহীন অভিযোগে কি টলানো যাবে মোদির হিমালয়সম ইমেজ?

Bengal Liberty, ২৮ মার্চ :

“যাদের নাকি মোদির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয়েছিল…একজন আবার মন্ত্রীও হয়েছেন (Narendra Modi Image)।” অথবা, “স্মৃতি ইরানিকে তিনি (মোদি) কিছু দেনা শোধ করতে নিয়েছেন”। একের পর এক প্রধানমন্ত্রী মোদি বিরোধী অভিযোগ সর্বসম্মুখে নতুন করে। গণতন্ত্রে বাকস্বাধীনতা আছে ঠিকই তবে স্বাধীনতার আড়ালে কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রমাণহীন ব্যক্তিগত আক্রমণ করা কতটা যুক্তিযুক্ত? কিছু আক্রমণ সমগ্র সাংবিধানিক কাঠামোর মর্যাদাকেই পায়ের নীচে ধুলিস্মাৎ করতেও ছাড়ে না। তারপরও ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে প্রধানমন্ত্রী কেবলই একটি পদ নন, তিনি কোটি কোটি মানুষের আস্থা ও জাতীয় গৌরবের প্রতীক। কিছু ব্যক্তিত্ব সেই গৌরবের প্রতীককে মাটিতে লুটিয়ে দিতে নতুন করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছে। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাঁর চারিত্রিক ভিত্তি নিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে রাজনৈতিক দেউলিয়াপনাকে আরও পক্ত করার চেষ্টা করা হচ্ছে। এসব কিছুই কি শুধুমাত্র সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা নাকি বিচারহীন ও কাদা-ছোড়াছুড়ির নোংরা রাজনীতির নামান্তর? প্রধানমন্ত্রীর চরিত্রে পুনরায় দাগ ফেলার চেষ্টার কারণটা আসলে কী? (Narendra Modi Image)

Narendra Modi Image
Narendra Modi Image

স্বামী এবং শিক্ষাবিদ মধু পূর্ণিমার পুরোনো মন্তব্য নতুন খামে (Narendra Modi Image)

প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী এবং শিক্ষাবিদ মধু পূর্ণিমা কিশওয়ারের কিছু বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বাদানুবাদ শুরু হয়েছে। বিশেষ করে সুব্রহ্মণ্যম স্বামী কর্তৃক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা কিছু ব্যক্তিগত অভিযোগ এবং মধু কিশওয়ারের ২০১৪ সালের পুরনো সাক্ষাৎকারের পুনরুত্থান নতুন করে প্রশ্ন জাগাচ্ছে সাধারণ মানুষের মনে।

 

Narendra Modi Image
Narendra Modi Image

সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ (Narendra Modi Image)

সুব্রহ্মণ্যম স্বামী সরাসরি অভিযোগ তুলেছেন, ৩-৪ জন নারী সাংসদ ও মন্ত্রী অনৈতিক উপায়ে পদ পেয়েছেন। একটি পডকাস্ট শোতে দর্শক ও ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। এপস্টাইন ফাইলে ভারতীয়দের নাম প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন,
“আমি ৩-৪ জন মহিলার নাম বলতে পারি, যারা সাংসদ হয়েছেন। যাদের নাকি মোদির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয়েছিল। তাঁদের মধ্যে একজন আবার মন্ত্রীও হয়েছেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুব্রহ্মণ্যম স্বামী অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে তিনি নিজের দলের নেতৃত্বের সমালোচনা করে এসেছেন। অনেক ক্ষেত্রে মন্ত্রিসভায় স্থান না পাওয়া বা কাঙ্ক্ষিত পদ না পাওয়ার ক্ষোভ থেকেও তিনি এমন আক্রমণাত্মক মন্তব্য করেন বলে দলের একাংশ মনে করে। ফলে তাঁর মন্তব্যের ভিত্তি নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Narendra Modi Image
Narendra Modi Image

মধু কিশওয়ার মন্তব্য (Narendra Modi Image)

অন্যদিকে, অতীতে নরেন্দ্র মোদির কট্টর সমর্থক হিসেবে পরিচিত মধু কিশওয়ার স্মৃতি ইরানির নিয়োগ এবং সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মধু কিশওয়ারের ২০১৪ সালের সমালোচনাটি নতুন করে সামনে আসতে শুরু করেছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে বৃন্দা গোপীনাথকে দেওয়া সাক্ষাৎকারে মধু কিশওয়ার প্রথমদিকে নরেন্দ্র মোদির গুজরাটের কাজের প্রশংসা করলেও, প্রধানমন্ত্রীর পদে আসার পর তাঁর কিছু সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেন।

 

Narendra Modi Image
Narendra Modi Image

বিশেষ করে স্মৃতি ইরানিকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগকে তিনি ‘বড় ধাক্কা’ বলে উল্লেখ করেন এবং তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সরকারের দিশা, কালো টাকা এবং কিছু প্রশাসনিক পদক্ষেপ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কিশ্বর।

ভারতীয় রাজনীতির দাবার বোর্ডে যখন উন্নয়ন আর কূটনীতির চাল নিয়ে ব্যস্ত শাসকদল, ঠিক তখনই প্রবীণ রাজনীতিক সুব্রহ্মণ্যম স্বামী এবং কট্টর মোদি অনুরাগী হিসেবে পরিচিত মধু পূর্ণিমা কিশওয়ারের পুরনো কিছু বিস্ফোরক মন্তব্য এক সুনামির জন্ম দিয়েছে। মোদির বিরুদ্ধে এই ব্যক্তিগত আক্রমণ এক অস্থির বাতাবরণ তৈরি করেছে। তবে দাবার গুঁটিতে আচমকাই এই চালের প্রত্যাশা হয়তো কেউ করেনি। তাহলে চালটা কে চালছে এবং কেন? এই প্রশ্নই সকলের মনে উঁকি দিচ্ছে। আবারও কি কোনও বিস্ফোরক মন্তব্য ধেয়ে আসতে চলেছে? ততক্ষণ কি বিজেপি হাত গুটিয়ে বসে থাকবে, নাকি তাঁরাও অন্য কোনও চাল তৈরি করে রেখেছে? সেটাই দেখার।

আরও পড়ুন :

Amit Shah Chargesheet: চার্জশিটের মাধ্যমে দুর্নীতি ও তোষণের বিরুদ্ধে হুঙ্কার বিজেপির! নিউটাউন থেকে তৃণমূলের ১৫ বছরের শাসনের ‘ময়নাতদন্ত’ শাহের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury