Bengal Liberty : বাদল অধিবেশনের মাঝেই ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ চত্বর (Parliament Protest)। নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহির দাবি, অযোধ্যার রামমন্দিরের অনুদান নিয়ে দুর্নীতির অভিযোগ এবং জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবিকে সামনে রেখে বুধবার সংসদ চত্বরে বিক্ষোভ ও মিছিল করেন বিরোধী সাংসদরা। বিরোধীদের হইচইয়ের জেরে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি রাখতে হয় (Parliament Protest)।

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অমিত শাহের জবাবদিহির দাবি (Parliament Protest)
বিরোধীদের অভিযোগ, নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হয়েছে। এই ঘটনার ব্যাখ্যা দিতে এবং সংসদে বিবৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি জানান বিরোধী সাংসদরা। এই দাবিতে সংসদ ভবনের মকর দ্বার থেকে প্রেরণা স্থলে মহাত্মা গান্ধির মূর্তি পর্যন্ত মিছিল করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ একাধিক বিরোধী নেতা।
জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি (Parliament Protest)
বিক্ষোভের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবি। ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। বিরোধীদের অভিযোগ, এত বছর পরও রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়নি। তাঁদের দাবি, গণতান্ত্রিক স্বার্থে দ্রুত জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
আরও খবর

রামমন্দিরের অনুদান নিয়ে দুর্নীতির অভিযোগে প্রতিবাদ (Parliament Protest)
অযোধ্যার রামমন্দিরে অনুদান সংগ্রহে দুর্নীতির অভিযোগও বিরোধীদের আন্দোলনের অন্যতম ইস্যু হয়ে ওঠে। নির্দল সাংসদ পাপ্পু যাদব সংসদ চত্বরে একটি প্রতীকী অনুদান বাক্স রেখে প্রতিবাদ জানান। সমাজবাদী পার্টির সাংসদরাও সেই বাক্সে গাঁদা ফুলের মালা পরিয়ে তাঁর প্রতিবাদে সমর্থন জানান। বিক্ষোভ চলাকালীন “চান্দা চোর, গদ্দি চোর”, “অমিত শাহ জবাব দো” এবং “চান্দা চোর কোথায় মিলবে? বিজেপির দফতরে”-সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ চত্বর।
এদিকে, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে বলেন, সংসদের প্রতি সরকারের জবাবদিহি রয়েছে। তাঁর অভিযোগ, এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনও অমিত শাহ সংসদে কোনও বিবৃতি দেননি। তিনি প্রশ্ন তোলেন, সরকারের অবস্থান স্পষ্ট করতে সংসদে এসে বক্তব্য রাখতে আপত্তি কোথায়। বিরোধীদের দাবি, এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতেই কেন্দ্রকে সংসদের ভিতরে জবাব দিতে হবে।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/05/sheikh-hasina-8/


