Rahul Gandhi
Rahul Gandhi

দিল্লিকে কেন কারাগারে পরিণত করা হলো?’ বিক্ষোভের আবহে প্রশ্ন রাহুলের

Bengal Liberty : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বিরোধীরা একজোট হয়ে প্রতিবাদে নেমেছে। কিন্তু তাদের এই প্রতিবাদ মিছিলের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এমন টাই জানা গিয়েছে। সেই কারণে এই প্রতিবাদ মিছিল রুখতে ভারতের রাজধানী দিল্লিকে কার্যত কারাগারে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

Rahul Gandhi
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী

তার দাবি, দিল্লিতে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে মানুষকে। থামিয়ে দেওয়া হচ্ছে ট্রেন ও বাস। একই সঙ্গে সংবিধান রক্ষা এবং নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। কংগ্রেসের পূর্বনির্ধারিত পদযাত্রার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন রাহুল। রাহুল বলেন, ‘মানুষকে দিল্লিতে আসতে বাধা দেওয়া হচ্ছে। ট্রেন ও বাস থামিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিকে একটি দুর্গে পরিণত করা হয়েছে। ভারতের রাজধানী দিল্লিকে কেন কারাগারে পরিণত করা হলো?’ প্রশ্ন তুলেছেন রাহুল।

বিরোধী নেতাদের আটক করার জবাব চাইছেন কংগ্রেস নেতা

১২ অক্টোবর ২০২৬ তারিখে, ভারতের নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কথিত ‘ভোট চুরি’-র অভিযোগে ইন্ডিয়া জোটের সুপ্রিম কোর্ট অভিমুখে একটি পূর্বনির্ধারিত পদযাত্রার আয়োজন করা হয়। এই আন্দোলনের প্রাক্কালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী দিল্লির পরিস্থিতিকে একটি কারাগার এবং দুর্গের সঙ্গে তুলনা করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে রাহুল গান্ধী সরাসরি প্রশ্ন তোলেন, বিরোধী নেতাদের আটক করা হচ্ছে কেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে। এখানেই শেষ নয়! তিনি আরও প্রশ্ন তোলেন, ‘ জ্ঞানেশ কুমার কেন পদত্যাগ করছেন না? বিরোধী নেতাদের আটক করা হয়েছে। কারণ, আমরা সেই একই প্রশ্ন তুলছি, যে প্রশ্ন দুই নির্বাচন কমিশনারও তুলেছিলেন।’

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।